
দুপুরের ম্রিয়মাণ ক্লান্ত রোদ জানে ঝরা পাতার কষ্ট?-হয়তো,
হয়তো নয়।পড়ে থাকা পাতার গায়ে আলতো স্পর্শে ছুঁয়ে জানিয়ে দেয়
- বিদায় ঝরা পাতা।এবার তুমি চলে যাও অন্য কোথাও।
চলো
চলো
হাঁটছি,- হাঁটছি
আর আকাশে উড়ছে দুঃখপাখি। -সুখগুলি যেন মেঘবালিকা।ক্ষণে ক্ষণে বদলিয়েছে
তার রুপ।
জীবিত গাছের মৃত বাকল সময়ের বুকে স্থির।- কে সত্য?-বেঁচে থাকা,নাকি মৃত্যু।
ঈশ্বরের ডাক সবাই শুনতে পায়?- যে শোনে সে শোনে।
চলো
চলো
ঝরা পাতা।
কবির জীবন কেমন- অতৃপ্তির,না বেদনার?
দুপুরের ক্নান্ত রোদ জানে বেঁচে থাকা কারে বলে?
চলো
চলো
ঝরা পাতা
আর চলো জীবন,যতদিন পাও হাতে সময়।
২৯/১২/২০১৭
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


