রাতেরও প্রাণ আছে,যে বুঝে সে বুঝে
কুয়াশা ঝড়ানো রাত।নীরবতাই কি তার ভাষা?
একটু একটু করে সে বাড়িয়ে নেয় তার বয়স,-মৃত্যুর দিকে
কুহুক বুঝি তা বুঝে নেয় রাত্রি দ্বিপ্রহরে।
দিন বুঝি ফাঁকি দিয়ে নিয়ে যায় রাতের আয়ু
কুয়াশা কারও নয়- না রাতের না দিনের
শুধু আলোই জানিয়ে দেয় - কুয়াশার রঙ সাদা
সাদা মনের মানুষ-
মনের রঙও বুঝি সাদা?
রাতেরও প্রাণ আছে।যেমন প্রাণ আছে মৃত্যুর মাঝে।
০৪/০১/২০১৮
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



