শরীরে সুরসুরি দেয়,-শীতের কর্কশ হাত,যদিও গরম কাপড় শরীর জুড়ে।
একটি গাছ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় কুয়াশার নরম শরীরের গভীরে
বাতাসের ঝাপটা,গাড়ির শব্দ আর অন্ধকার রাত
সময় পার করে- - করতে হয় তাই করে ; বোধহয়।
কম্বল বিলি হয়,আবার ফিরেও আসে( বিলি হওয়া কম্বল) বাজারে।
আমাদের অনুভূতি অনন্য উচ্চতায় পৌঁছে যায়- কেবল মাত্র রোহিঙ্গাদের ক্ষেত্রে।
নিজেদের শীতার্ত মানুষ( যারা দরিদ্র), আমাদের অনুভূতির ত্যাজ্যপুত্র,- মনে হয়।
১১/০১/২০১৮
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




