চেয়ার আমাকে টেনে নেয়। না কি আমি চেয়ারকে টেনে নিই
ঠিক স্পষ্ট নয়।তবে চেয়ারের উপর উপবিষ্ট হওয়া মাত্রই চেয়ারের চারপাশে
শিকড় গজায়।আর আমার হাত শাখা-প্রশাখায় বিস্তার লাভ করে-মানুষের
পকেট হতে টাকা টেনে বের করে আনবার জন্যেই।
ঈশ্বর মানুষের মস্তিষ্কে বাসা বাঁধে।পোষাক পরিচয় বহন করে-মানুষের,
অর্থ:অবৈধ বৈভব তৈরি করে ঈশ্বরের দপ্তর,যদিও ঈশ্বরের চোখে ঠুলি
পড়া।
চেয়ার আমাকে টেনে নেয় তাই আমি নিজেকে সৎ ভেবে শুরু করি
জীবনের গান।।
১৭/০১/২০১৮
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




