যদিও পৃথিবী বদলে যাচ্ছে
যদিও প্রকৃতি ক্রমশ বদলে ফেলছে নিজেকে
যদিও নদীগুলি শুকিয়ে যাচ্ছে ক্রমাগত
যদিও পালিত ধর্মের দৌরাত্ম্যে প্রকৃত ধর্ম লাপাত্তা
যদিও পুঁজিবাদ গিলে খাচ্ছে মানুষের নৈতিকতা,সততা
যদিও বিকেলের আকাশ ক্রমশ ফ্যাকাশে হতে হতে আঁধারে মিলিয়ে যায়
তবুও একই থাকে-
প্রেমিকের দু'নয়ন-
প্রেমিকার ওষ্ঠ।
৩০/০১/২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


