আমি জানিনা আমরা জীবনের কোন করিডর ধরে পথ চলছি,শুধু জানি
থেমে থাকা অসম্ভব।অহংবোধের প্রদীপ হাতে আমরা কোরাস গেয়ে চলি।
প্রতিটি গানের শব্দ ভুলে ভরা,তবে সুর কিন্তু মনকারা।আমি হাত বাড়িয়ে
কিছু একটা ধরবার চেষ্টা করি,আমার সন্তান ভিড় ঠেলে এগিয়ে আসে,সহায়তা
করতে।যদিও পৃথিবীর ঘূর্ণন গতি এই এগিয়ে আসাকে ব্যাহত করতে সচেষ্ট।
করিডরের শেষ মাথায় নুরুল ইসলাম নাহিদ দাঁড়িয়ে,তবে মন্ত্রি নয়- ভাস্কার্য।
পরীক্ষার খাতায় কলম নেচে বেড়ায় আনন্দে।অবশ্য কলম প্রাণহীন।আমরাও
প্রাণহীন স্বর্গে বসতি স্থাপন করি যদিও যুধিষ্টির আগেই সেখানে বাসা বেঁধেছে।
০২/০২/২০১৮
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




