কোন কারণ ছাড়াই আমি ফটকের সামনে দাঁড়িয়ে যাই
আর কোন কারণ ছাড়াই আমি মন্দিরে প্রবেশ করি
আগেও যেমন ছিল দাঁড়িয়ে,এখনও তেমনি দাঁড়িয়ে, খড়গ হাতে
লাল জিহ্বা।
কোন কারণ ছাড়াই হাত তুলি
আর প্রণামও করি
কারণ ছাড়াই।
দুটি ধাতব অস্ত্র পড়ে আছে টেবিলে,অসহায়
প্রাণ ফিরে পাবে মানুষের হাতের ছোঁয়ায়
দেবতার হাতের খড়গ অসহায়
লাল জিহ্বায় প্রাণ নেই।আমি দুটি অস্ত্রই দেখি
আর ভাবি কে কাকে পাহারা দেয়।
সিদ্ধেশ্বরী কালি মন্দির প্রাঙ্গণে দুটি বৃক্ষ সাদা রঙ মেখে
আঁধারে উঁকি মারে নীরবে।
২০/০৩/২০১৮
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


