গল্পগুলি ভিন্ন ভিন্ন। তোমার গল্প। আমার গল্প।তার গল্প।
তাহাদের গল্প।পুরুষ্ঠ সন্ধ্যায়,অলস মফস্বল শহরের গল্পও ভিন্নতায় ঠাসা।
তোমার গল্প আমার জানা নেই।আমার গল্পও তোমাকে বলার ইচ্ছা নেই।
তবুও গল্পগুলি জীবন্ত হয়ে উঠে চায়ের আড্ডায়,কবিতায়,কিম্বা নিঃসঙ্গমুহূর্তে
ডুবে থাকা কোন পথিকের নিউরনে।
গল্পগুলি ঘুড়ির সুতোর মত।ঘুড়ি উড়ছে,লাটাই সুতো ছাড়ছে...... ছাড়ছে.....
সন্ধ্যার নীল আঁধার আমাকে গল্প বলছে
তুমিও শুনছো?
০১/০৫/২০১৮
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৮ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




