মে মাসের ভেজা বিকেল, চায়ের জন্যে বাহিরে বেরুনো।
ধরুণ আপনিও আছেন আমার সাথে আমার পাশে
একটি দ্রুতগামী গাড়ি তীব্র বেগে বেরিয়ে গেলো
আর এই ঘটনাই আমাদের দু' জনের গল্পের দরজা খুলে দেয়।
দরজা খোলা রাখলে যা হয় আর সেখানে যদি থাকে রাজনীতি
তবে আর কি একজন সরকারি দল অপরজন বিরোধী দলে নাম লিখাই
আমি আর আপনি তখন পাঁড় রাজনীতিবিদ সেজে বসে থাকি
যদিও আপনি বলছেন না যে,আপনি অফিসের সময় নষ্ট করছেন
আমিও তেমন।
আরে ভাই ভেতো বাঙালি বলে কথা।
মে মাসের ভেজা বিকেল,আর আমি এবং আপনি বেইলী রোডে দাঁড়িয়ে
নারীদেহের সৌন্দর্য দেখা শেষ করে বাড়ি ফিরলাম।
ধরুণ বাড়িতে আপনি একা আর এই মাত্র স্বমেহন শেষ করলেন
পরদিন আবার চায়ের দোকানে দাঁড়িয়ে শালীনতা-অশালীনতা নিয়ে বক্তৃতা দিয়ে
নিজের পান্ডিত্য জাহির করলেন সকলের সামনে।
দিন শেষে, কিছুটা ভাত না খেলে শরীরে জুত পাইনা
আর এভাবেই আমরা এগিয়ে নিয়ে চলেছি বর্তমানকে
যদিও ভবিষ্যৎ তিন আঙ্গুল দূরে
আর একটি আঙ্গুল রাখি নিজের ফুটো বন্ধ রাখবার জন্যেই।
০৫/০৮/২০১৮
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ রাত ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



