
সারারাত।সারারাত গান শোনার পর;সারারাত খোলা আকাশের নীচে বসে,রাতের আঁধার দেখার পর
মরে যেতে ইচ্ছে করে।
সারারাত আঁধারের রুপ দেখতে দেখতে
পুরোনো দিনের গানের সুরে হারিয়ে যেতে যেতে
নিজেকেও হারিয়ে ফেলি নিজেরই অজান্তে।
কখনও কখনও ভোরের নরমকোমল আলোয় ডুবে যেতে যেতে
মরে যেতে ইচ্ছে করে
হারিয়ে যেতে ইচ্ছে করে গ্রামের নির্জন রাস্তায়
সুনীল আকাশের নীচে একাকী চলতে চলতে
সবুজের চোখ জুড়ানো শ্যামলীমার মাঝে নিজেকে সঁপে দিতে দিতে
মরে যেতে ইচ্ছে করে……
০৯/০৮/২০১৮
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



