
প্রতিটি জানালা খোলা
শুনি বাতাসের দীর্ঘশ্বাস।
খাবারের আসনে বসে থাকে যারা তারা সবাই দেশের সুজন
আর বসে আছে একজন-
বার্নিকট।
জগৎশেঠ,রায়দুর্লভ আর মীরজাফর মিশে রয় মাটিতে
একজন যুবক সিরাজ,-অনভিজ্ঞ ছিল বুঝি?
-কুটচালে।
প্রতিটি জানালা খোলা
শুনি বাতাসের দীর্ঘশ্বাস।
সিঁড়ি দিয়ে নেমে আসে রক্তস্রোত
যে স্রোত মিশে থাকে খন্দকার মোস্তাকের অলীক ভালোবাসা
-মুজিবের প্রতি।
সত্য আর মিথ্যার মাঝখানে কাঁচের দেয়াল
আমার দু’নয়নে বিপ্লবের স্বপন।
যুপকাষ্ঠে পাঁঠা
জানা হয়ে উঠেনা তার স্বপ্নে ছিল কিনা সবুজ মাঠ
রক্তস্রোতে মিশে থাকে উৎসবের রঙ।মৃত পাঁঠার দু’নয়নে মৃত স্বপ্ন
প্রতিটি জানালা খোলা
শুনি বাতাসের দীর্ঘশ্বাস।
১১/০৮/২০১৮
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



