
ছেঁড়া ফ্যাকাশে স্মৃতি আর অবসর সময়
-টেনে আনে হারিয়ে যাওয়া প্রিয় মুখ,
তোমাকে আমি হারিয়েই ফেলেছি,-বহুকাল আগে।
তাই বুঝি এতকাল পরে ফিরে আসো স্মৃতির ডানায় ভর করে।
আবেগী কিশোর সময়,-বড্ড সে অবুঝ।বড্ড পাগল
এই মধ্যোযৌবনেও হানা দেয় দুরন্ত বাতাস হয়ে
দুরন্ত আবেগ নিয়ে।
ভুল ছিল
তবে ছিলনা মোহ আমার।
মোহ বুঝি এই বয়সের
আর লোভ?
হায় কিশোর সময়
আর বিস্মৃতি,-তুমি কেন ঝাপসা করে দাও আমার দু’নয়ন?
আমি দেখতে চাই সেই কিশোরীকে
একটিবারের মত
আর বলতে চাই,-চলোনা আবার ভালোবাসি,আমরা দুজন দুজনকে,-নির্ভয়ে।
বিস্মৃতি টেনে চলে প্রেমের বোঝা।
১১/০৮/২০১৮
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



