
হয়তো কেউ ছিলনা তখন প্রশ্ন করার জন্যে
সবাই কেমন জানি মেনে নিয়েছিল
অথবা স্বার্থপর ছিল মেনে নেবার জন্যে।তবুও পথের ধুলো
সবুজ প্রান্তর, নিঃস্বার্থ কিছু মানুষ,-বুকের ভেতর পুষে রেখেছিল
অগ্নিউৎসব,-প্রতিবাদ।
প্রতিবাদ করেছিল জল রঙে আঁকা ছবি,নির্মলেন্দু গুণের কবিতা
১৪ আগষ্ট মশাল হাতে কতিপয় মুজিব প্রেমিক
প্রতিবাদ ছিল।প্রতিবাদ ছিল স্বার্থহীন।
২০১৮
মুজিব হত্যার প্রতিবাদী মিছিল নয়,তবুও মানুষের ঢল নামে
ধানমন্ডি বত্রিশ নম্বরে।ভিড়ে ঠাসাঠাসি,গাদাগাদি,ঠেলাঠেলি
ক্যামেরার ফ্ল্যাশ আর তার ঝলকানি
এড়িয়ে আমি খুঁজে বেড়াই একজন মুজিব প্রেমিক,যার হৃদয়ে জ্বলছে
আগুন,তবে সবকিছু জ্বালিয়ে দেবার জন্য নয়।মুজিবের প্রতি আগুনভালবাসার আঁচ নেবার জন্যে
মুজিব ছিল।মুজিব আছে
শুধু রঙ বদলাই আমরা সকলে।
১৪/০৮/২০১৮
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



