
আবার বেইলী রোড
লক্ষ্মীর পা
ললনাদের হল্লোড়।
তোমার দু’নয়নের গভীর হতে ভেসে উঠে
আমার উপলব্ধি আসে-আমি তোমাকে ভালোবাসি।
এই বিশ্বব্রক্ষ্মান্ডে পৃথিবী যেমন একা নয়,তারও আছে সঙ্গী
তুমি তেমন সঙ্গী আমার-কঙ্কাবতী।
আচ্ছা কঙ্কাবতী,তোমার নামের সাথে রুপকথার গল্প জড়িয়ে আছে
তুমি জানো?
তুমি তো আমার কাছে রুপকথার গল্পই
সেই মায়াবী রাজপ্রাসাদে থাকো তুমি
আমি এক রুপকথার রাজকুমার,-ঘোড়ায় চড়ে ছুটছি
তোমার আশায়
এই যে ছটে চলা এ জনমে আর শেষ হবার নয়-
জানি আমি।
রুপকথা শেষ হলে
আবার বেইলী রোড
লক্ষ্মীর পা
ললনাদের হল্লোড় বলে
এগিয়ে যাচ্ছে জীবন
আসলে কি এগিয়ে যাচ্ছে,-ফুরিয়ে যাচ্ছে নয়?
পেছনে রয়ে যায় কঙ্কাবতী,রুপালী
যত ছিল রুপকথার রাজকুমারী,-একে একে মিশে যায় কুয়াশায়।
খোলা জানালায় মেঘবালিকা,-উড়ছে
১৫/০৮/২০১৮
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



