
বড্ড ভঙ্গুর,সকল স্মৃতি
কোন একদিন, কোন বিরুপ সময় ভেঙ্গে ফেলে
হৃদয়ে তিল তিল করে গড়ে ওঠা প্রেমের মূর্তি,
কান্নার ফোটাগুলি এক সময় শুকিয়ে যায়,-আমাদের অজান্তে।
ভেঙ্গে যাওয়া প্রেম মূরতি,
আবার গড়তে বসি
শুষ্ক দু’নয়ন ব্যস্ত বুঝি,-ভাঙ্গা টুকরোর খোঁজে
ভাঙ্গা হাটে,কে গো তুমি সাজাবে সদাই?
মাটির বুড়োর ঘাড় দুলছে বাতাসে-মাথা ঝোঁকে দু’পাশে।
১৭/০৮/২০১৮
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



