
স্বর্গের সুন্দর একটি বর্ণনা পাওয়া গেলো উনাদের কথায়
আর নরকের যে ভয়ংকরবিভৎস বর্ণনা দিলেন তা শুনে হৃৎস্পন্দন থেমে যায় সকলের
সবাই ভেবে নিলো উনাদের সাথে নিশ্চয় ঈশ্বরের কথা হয়।
সকালে পত্রিকার পাতা উল্টাই-মেট্রোরেল নির্মাণের সময় বাড়লো
-খরচ বাড়লো পদ্মা সেতু নির্মাণের
-মন্ত্রী টাকা ছাড়া নড়েন না
প্রথম আলোর প্রতিটি হেড লাইন একটির সাথে আর একটি সংযোগ খুঁজে নেয়
আমি প্রেতাত্মার ছায়া খুঁজে নিতে থাকি পত্রিকাটির প্রতিটি অক্ষরে
হ্যাঁ এবার ঘুম ভেঙ্গেছে,-কাদের?-বুঝলে না বুঝি?-সুশীলদের।
একটি বিষয় জানানো হয়নি-নির্বাচন মৌসুম শুরু হয়েছে আমাদের এখানে।
২৭/০৯/২০১৮
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




