
কিভাবে কেটে গেলো চৌদ্দটি বছর?এইতো সেদিন- ঢাক বাজলো
শঙ্ঙউলুধ্বনি-পান পাতার নীচে অপরিচিত দুটি হাত-বাঁধা পড়লো-চিরকালের তরে
তোমার-আমার বন্ধন,সে তো চিরকালের।
প্রথম দেখার ক্ষণ-কনে দেখা আলোয় তোমায় দেখেছিলাম-তারও আগে
দেখা হয়েছিল কি আমাদের-মেঠো পথে-এক কিশোরী আর এক তরুণের
অথবা তারও আগে-আর কোন জন্মে?
অবশ্য তুমি আমি জাতিস্মর নই-তাই জানবো কেমন করে
তোমার কি বয়স বাড়লো?
অথবা আমার?
শরীরের বয়স বাড়ে-মনের নয়
আমি এখনও সেই তরুণ-মেঠো পথের
তুমি এখনও সেই তরুণী-মেঠো পথের
সময়ের রথ ঘুরে ঘুরে একই স্থানে ফিরে আসে-ভালোবাসা তোমার জন্যে
সবটুকু প্রেম রইলো তোমার জন্যে
একগুচ্ছ গোলাপ ফুল তোমার জন্যে
এই কবিতা-তোমার জন্যে
শুভ জন্মদিন
শুভ জন্মদিন-প্রিয়তমা আমার
ফিরে আসুক এই দিন-ঘড়ির কাঁটার মতন-বারবার।।
২৮/০৯/২০১৮
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




