
সেইসব ফসলের ক্ষেত যখন ডাক দেয় আমাকে,
নুয়ে থাকা পরিপক্ক ধানের শীষ-মাঠের পর মাঠ,
আমি ছুটে যাই-নিঃসঙ্গ পথিক এক।
নিঃসঙ্গ বলছি কেন নিজেকে?-এক জোড়া শালিক
কিম্বা বাদামী ঘাস ফড়িং,কিম্বা দিগন্তে নেমে আসা আকাশ তো সাথে আছে আমার।
সেই সমস্ত উপচে পড়া ফসলের ক্ষেত, যারা জানেনা ধানের দাম,
জানেনা- যারা সরব দামের বিষয়ে-তাদের পাতে বিদেশী চাউলের ভাত শোভা পায়
তারা জানেনা -চাতাল,মিল মালিক আর মধ্যস্বত্বভোগীর চতুর কৌশল
কিম্বা ধনী হওয়ার মন্ত্র।
সেই সমস্ত উপচে পড়া ফসলের ক্ষেত গান গায় পাখিদের সাথে
খেলা করে গ্রীষ্মের প্রখর রোদে
আর আসে আমার চলার পথে।
সেই সমস্ত দিগন্তজোড়া ধানে নুয়ে পড়া ফসলের ক্ষেত
স্বাগত জানায় আমাকে –পীরগাছায়।
২৪/০৫/২০১৯
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৯ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




