অনেকটা পথ বুঝি শেষ হলো,-তোমার-আমার
পীচ ঢালা কিম্বা মেঠো পথ,-আমাদের।
এইবার যদি বলি,-অনেক তো হেঁটেছি একসাথে,এইবার না হয় আসি
বিদায় দাও,ঠোঁটে রেখো না হয় মিষ্টি হাসি।
খুব ছোট্ট এ জীবন?
জন্ম আর মৃত্যুই যেখানে সত্যি।
হেসো না হয় বিদায় বেলায়,যেমন হাসি হেসেছিলে
আমাদের প্রথম দেখায়।
০১/০৬/২০১৯
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৯ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



