
কত বসন্ত চলে গিয়েছে, সময়ের রথে চেপে
কত ভালোবাসা জন্মেছে প্রতি বসন্তে।
ভালোবাসা যেন ফসলের মাঠের ভেজা বীজ, সামাণ্য যত্নে
অংকুরিত হয় হেসে খেলে।
আমাদের মন?-সে তো পেশাদার
শরীরের মত নয়,-চল্লিশ বসন্ত পার করে আয়নায় সাদা চুল তার।
এই দু’নয়ন হেসেছে যতবার,ঠিক ততবার কেঁদেছে হারানোর বেদনায়
যত স্মৃতি জমিয়েছে এ সময়, তত স্মৃতি মুছে গিয়েছে অবলিলায়।
রুহীগাঁও
১০/০২/২০২১
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


