
আজ বিকেলে আমাদের দেখা হবে,-আসবে তুমি?
আজ বিকেলে তোমাকে বলবো,-ভালোবাসি তোমাকে,
আজকের বিকেলের অপেক্ষায় আমি।
গতকাল আমাদের কথা হয়েছে।হয়েছে বার্তা বিনিময়,-মুঠোফোনে
“কেমন আছো?অনেকদিন পরে তোমার খোঁজ পেলাম।বিয়ে করেছো”?
কি উত্তর দেবো?কি লিখা যায়?ভাবতে ভাবতেই পার হলো একটি সকাল
ফিরে এলো একটি ফেলে আসা বিকেল
ফিরে এলো একদল ফেলে আসা প্রাণের বন্ধু সকল।
প্রাণের বন্ধু সকল?
এখনও কি বন্ধু রয়েছি আমরা?-দেখা হয়না কতকাল।
আজ বিকেলে আমাদের দেখা হবে,-আসবে তুমি
প্রেম-ভালোবাসা বিনিময়ের জন্যে এই বিকেলে।
কি ভুলো মন বল,-তোমার বার্তার উত্তর দেওয়া হয়নি এখনও
তুমি দিয়েছিলে উত্তর সেদিন
আমি হয়তো বুঝে উঠতে পারিনি।অথবা বুঝে উঠতে চাইনি।
আর একটি বার্তা এলো মুঠোফোনে,-কোথায় আছো?
“কোথায় আছো”-শব্দটি ঘুরতে থাকে আমার চারপাশে
যেভাবে সেই কাংখিত বিকেল ঘিরে রেখেছিল আমাকে ।
১১/০৪/২০২১
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




