somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুফী আহমাদ মাহফুজ
আমি বিশ্বাস করি, 'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ nhttps://www.facebook.com/SufiMahfuz/

এক নজরে বায়েজিদ খান পন্নী এবং হেজবুত তওহিদ :

২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাঙ্গাইলের করটিয়ার ধন্যাঢ্য জমিদার পরিবারের সন্তান মোহাম্মদ বায়জিদ খান পন্নী। উচ্চ শিক্ষিত এবং মেধাবী বায়জিদ খান পন্নী পরিবারের প্রভাবকে কাজে লাগিয়ে পাকিস্তান মুসলিম লীগে শক্ত অবস্থান তৈরী করে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারি বায়জিদ পন্নী বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তি নিশ্চিত হলে ১৯৭১ এর ডিসেম্বরে দেশত্যাগ করে প্রথমে পাকিস্তান এবং পরবর্তীতে মধ্যপ্রাচ্যে আত্মগোপন করে বসবাস করতে থাকে।১৯৮০ সালে জেনারেল জিয়ার আশ্বাসের ভিত্তিতে বায়েজিদ পন্নী বাংলাদেশে প্রত্যাবর্তন করে। ইতিমধ্যে বায়েজিদ পন্নীর ছোটো ভাই সেলিম পন্নী নিজেকে স্থানীয় ভাবে ইসলামি তাত্বিক ও চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন। বড় ভাইয়ের দেশে প্রত্যাবর্তন তাকে আরও দুঃসাহসী করে তোলে। আশির দশকের শেষ দিকে সেলিম পন্নী নিজেকে 'ইমামুজ্জামান' বা জগৎ এর সর্বশ্রেষ্ঠ ইমাম রূপে ঘোষনা করে নিজেদের আকিদা বা বিশ্বাস প্রচার করা শুরু করে। এসময় বায়েজিদ পন্নী নিয়মিত মধ্যপ্রাচ্য সফর করে সংগঠন তৈরির জন্য প্রয়োজনীয় অর্থের সংস্হান করেন।১৯৯২ সালে বায়েজিদ পন্নী হেজবুত তওহিদ নামে নিজস্ব সংগঠন তৈরি করে এবং সংগঠনের ইশতেহার প্রকাশ করে। দলটি ইশতেহারে প্রচলিত শাসন ব্যবস্হার প্রতি অনাস্থা প্রকাশ করে এবং প্রচলিত শাসন ব্যবস্হাকে উচ্ছেদে শারিরীক শক্তি প্রয়োগকে বাধ্যতামূলক ঘোষনা করে। নিজেদের নিজস্ব মতধারারার বাইরের সকলকেই অমুসলিম হিসেবে উল্লেখ করা হয়। যেকোনো ত্যাগ স্বীকার করার বিনিময়ে হলেও আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার প্রতিজ্ঞা এবং মানব সৃষ্ট সকল আইনকে প্রত্যাখ্যান করার মাধ্যমে দলটি নিজেরা কট্টর মৌলবাদী রূপে আত্ম প্রকাশ করে।১৯৯৬ সালে বায়েজিদ পন্নী "This is not true Islam" প্রকাশ করে, বইতে ইশতেহারের বিষয় গুলিকে আরও যুক্তিযুক্ত করার চেষ্টা করা হয় ধর্মিয় বিকৃত সব যুক্তির মাধ্যমে, এমনকি ফজর ওয়াক্তের নামাজকে ফরজ হিসেবে স্বীকার না করা এবং প্রচলিত আযান কে কুকুরের ডাকের সাথেও তুলনা করা হয়েছে এই বইতে। এরপর হিজবুত তওহিদ নিজেদের সদস্যদের জন্য নামাজ পড়ার নিয়েমে পরিবর্তন করে বিকৃত ভাবে নামাজকে পড়া বাধ্যতামূলক করে।এই বিকৃত নামাজের ভিডিও ইউটিউবে সহজেই পাওয়া যায়। ২০০০ সালে তারা প্রথম সংহিসতা শুরু করে বরিশালের গৌরনদীতে।২০০৩ সালে বরিশালেই প্রথম জিহাদী লিফলেট বিতরন।পরবর্তীতে বায়জিদ পন্নী "দাজ্জাল/Dajjal" নামে আরেকটি বই প্রকাশ করে, যেখানে ইহুদী এবং খৃষ্টানদের দাজ্জালের দোসর আখ্যা দিয়ে এদের নির্মূলে সর্বশক্তি নিয়োগের আদেশ করা হয়েছে। ২০০৭ এর দিকে দেশের সমগ্র উত্তরান্ঞ্চলে জেএমবি, হুজি এবং হিজবুত তওহিদ মিলিত ভাবে জঙ্গী তৎপরতা পরিচালনা করেছে।
এর ধারাবাহিকতায় ২০১০ সালে সংগঠনটি চিটাগাং প্রেস ক্লাবের সামনে জিহাদি লিফলেট বিতরন কালে বর্তমান প্রধান রিয়াদ সহ তিন চারজন গ্রেফতার হয়। এরপর দলটি নিজেদের প্রচার কৌশলে ব্যাপক পরিবর্তন আনে এবং নিজেদের কে সংস্কারমনা ,সাহিত্য প্রেমী উদার ইসলামি দল হিসেবে অনলাইনে তুলে ধরতে শুরু করে। দলটি এভাবে সংস্কারের মোড়কে প্রভাবিত করে প্রাথমিক সদস্য করার পর তাদের নিজেদের কট্টর মতবাদ সদস্যকে ধীরে ধীরে আত্মস্হ করতে বাধ্য করে। সকল সচেতন বাংলাদেশী নাগরিকের একান্ত কর্তব্য নিজের অন্ধত্ব ঝেড়ে ফেলে এমন ধরনের দলকে সর্বক্ষেত্রে প্রত্যাখ্যান করা।

তথ্যসূত্র :
* Islamist Militancy in Bangladesh: A Complex Web
By Ali Riaz .
(Routledge contemporary south Asia series)
Published by Routledge Taylor & Francis Co.
London, New York.
(Available at Google Doc)
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×