ছন্নছা জীবনের মাঝপথে পথভ্রষ্ট পথিক কিংবা,
হারিয়ে ফেলা পথের পথিক আমি ৷
যে পথে নেই সুখ,
নেই মদ্যপানে আকৃষ্ট মাতাল মানুষ,
নেই প্রিয়তমা বলে নারি বদলের নেশা ৷
তবে কী ভ্রষ্টতার মানে...?
শুধু দুঃখে কেঁদে যাওয়া..?
মদ্যপানে আকৃষ্ট না হয়েও মাতাল হওয়া..?
নাকি, প্রিয়তমার জন্য উন্মাদ হয়ে ঘুরে বেরানো..?
সভ্যতার সমাজ তাকেই বলে আজ
পথভ্রষ্ট পথিক, ভ্রষ্টতার ভুল ৷
___সিজন নাহিয়ান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



