আসসালামুয়ালাইকুম, আশা করি ভালো আছেন। আমার একটি অভ্যাস যেখানেই একজন বাঙ্গালি ভাইকে দেখি তখনি আমি তার সাথে গল্প জুড়ে দেই, একজন অন্যজনকে মনের না বলা দুঃখ গুলু শেয়ার করে তাকি, অনেক ভালই লাগে।
জীবনে চলার পথে অনেকের সাথেই দেখা হয়েছে৷ অনেকের সাথে পরিচয় হয়েছে৷ হয়েছে অনেক ঘনিষ্ঠতাও৷ আবার সময়ের প্রবহতায় অনেকেই হারিয়ে গেছে দৃশ্যপট থেকে৷ আরও অনেকের সাথেই হয়ত পরিচিতি হবে৷ এদের মধ্যে বেশিরভাগই হারিয়ে যাবে৷ আবার কিছু রয়ে যাবে দীর্ঘদিন৷
জীবনটাকে অচেনা লাগে মাঝে মাঝে৷ ভাবি, আমি যেভাবে ভূলে যাই অনেককে৷ ঠিক অনেকে এভাবেই ভূলে যায় আমাকে৷ এভাবেই প্রবাহিত হয় সময়৷ চলতে থাকে জীবন৷ অনেক দিন হলো প্রবাসে আছি । মাঝেমধ্য প্রবাসীদের নিয়ে, দুঃখ,কখনো হতাশা.কখনো না পাওয়া.কখনো আপনজনদের বহুদিন না দেখার যন্ত্রনা,
আবার কখনো প্রবাস জীবনের ব্যর্থতা.কখনো নিজের অজানা ভালো না লাগার কথা লেখি মনের গহিনে লুকিয়ে থাকা ভাষা গুলো দিয়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



