somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সজীব ওয়াজেদ জয়, একটি খোলা চিঠি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সজীব ওয়াজেদ জয়,

আমার শুভেচ্ছা নিবেন!

আমি আমার একান্ত কিছু কথা আপনাকে বলতে চাচ্ছি, তাই এই মাধ্যমটাকে বেছে নিলাম ...

ভূমিকা না করে সরাসরি মুল বিষয়ে যাচ্ছি ...

আপনার প্রচারণার একটা প্রভাব পড়েছে ওদের উপর, তাই ওরা বিচলিত, প্রমাদ গুনছে, নিজেদের নিয়ে সন্দিহান হয়ে উঠছে, তাদের এতদিন ধরে গোছানো অপপ্রচারটা আজ হুমকির মুখে, তাই ওরা আবারো অপপ্রচারে নেমেছে এবং সেটা আপনাকে নিয়েই ...

গ্রামে যেতে হবে, বেশি করে মানুষের সাথে মিশতে হবে, দলীয় অবহেলিত নেতা কর্মীদের কাছে টানতে হবে, নিজেদের মধ্যে ভুলভ্রান্তি কাটিয়ে সবাই মিলে একতাবদ্ধ হতে হবে এবং সেটা হতে হবে একদম তৃনমূল থেকে দলের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। চাক্ষুষ। কোনরূপ গ্যাপ রাখা চলবে না ...

হাইব্রিড, চাটুকার, তেল বাজদের দল থেকে বের করে দিতে হবে, সাময়িক ভাবে সেটা পারা না গেলেও এমন ব্যবস্থা করতে হবে যেন তারা আপনার কাছে ভিড়তে না পারে। ক্ষমতার বা নেতৃত্বের বলয়ের আশেপাশে থাকতে না পারে। মনে রাখতে হবে, দোমুখো সাপ থেকে এক মুখো সাপ ভাল! কেননা একমুখো সাপ নিয়ন্ত্রণ করা সহজ। মাথা ধরলেই নিরাপদ! কিন্তু দোমুখো সাপের লেজেও মাথা থাকে আর তাতেও থাকে বিষদাঁত! গোপনে ...
মিশিল, মিটিং-এ বেশী বক্তৃতা, বিবৃতি না দিয়ে রাস্তায় হাঁটতে হবে, মানুষের বাড়ি বাড়ি যেতে হবে, মানুষের ঘরে বসতে হবে, যদিও সময় খুবই কম কিন্তু এর এক একটা নজির হতে পারে একশতটা মিটিঙের সমান। চলতি পথেই হবে মানুষের সাথে কথা। লাইফ মিডিয়াতে বেশী কথা না বলে, আপাতত লিখিতভাবে মিডিয়ায় আপনার চিন্তা ভাবনা তুলে ধরুন, অনলাইনে যোগাযোগ করতে থাকুন। এতে করে আপনার বলা কোন কথাকে মিস কোট করে অপপ্রচার করা কঠিন হবে। আর ঘোষণা দিয়েই যে সব জায়গায় যেতে হবে তা কিন্তু না, পূর্ব ঘোষিত এলাকার বাইরেও আপনাকে যেতে হবে ...

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু তথা হিন্দু, বৌদ্ধ, খৃস্টান, উপজাতি, আদিবাসী জনগণ বর্তমানে খুবই আতঙ্কিত অবস্থায় আছে। এই আতংক তৈরী করা হয়েছে পরিকল্পিত ভাবেই এবং ভোটের হিসাব নিকাশ মাথায় রেখেই। অতি নিকটের ঘটনাবলী তাদের আত্মবিশ্বাসে ফাটল ধরিয়েছে। ভয় ধরিয়ে দিয়েছে তাদের মনে, তীব্র ভাবে। তাই এটা আপনাকে দূর করতেই হবে। মনে রাখতে হবে এরা আপনাদেরকে যুগ যুগ ধরে ভোট দিয়ে আসছে কিন্তু বিনিময়ে তারা কিছুই চায় না। চায় শুধু নিরাপত্তা আর মর্যাদা। এদের সবাইকে ভোট কেন্দ্রে আনতে হবে...

ব্যাপকভাবে যেসব ঘটনা সরকার ও দলের ক্ষতি করেছে সবচেয়ে বেশী, যেমন শেয়ার বাজার, হল-মার্ক, বেসিক ব্যাংক, ডেসটিনি কেলেঙ্কারি গুলোর যথা সম্ভব দ্রুত ব্যবস্থা ও শাস্তির ব্যবস্থা করুণ! দেখবেন ভোটের হাওয়া ঘুরে গেছে এক নিমেষেই। আমি ব্যক্তিগতভাবে শেয়ার বাজারে ধরা খেয়েছি এবং এই মার্কেটে আছি সেই ১৯৯৬ সাল থেকে। অতএব আমি এখানকার বিনিয়োগকারীদের নাড়ির খোঁজ কিছুটা রাখি। যারা মার্কেট থেকে টাকা বের করে নিয়ে গেছে, তাদের আবারো বাজারে টাকা বিনিয়োগ করতে বাধ্য করুন, সূচককে ৬০০০ প্লাস নিয়ে যান দেখবেন, মানুষের ক্ষোভ অনেকটাই কমে গেছে! তিতা মুখে কিন্তু মিষ্টিও তিতা লাগে! তাই মানুষের মনের তিতা ভাব দূর করতে হবে আগে। আর ডঃ ইউনুসের পিছন ছাড়তে বলুন, শুধু শুধু কিছু ভোট নষ্ট করে কি লাভ? মনে রাখতে হবে, একটা ভোটও কিন্তু সময়ে মহা মূল্যবান ...

নিজের নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে সবসময়, খুঁজে বের করতে হবে বিশ্বস্ত কিছু সঙ্গী, সহচর। প্রতিটি সফল মানুষেরই এক বা একাধিক বিশ্বস্ত সহচর থাকে, আপনাকেও বের করে নিতে হবে তাদের। আবার এটাও মনে রাখতে হবে মোশতাক, ব্রুটাস’রা কিন্তু থাকে বন্ধু বেশেই, আশেপাশেই ...

অতএব নিঃশঙ্ক চিত্তে এগিয়ে যান, বিশ্বাস রাখুন, ভালবাসুন বাংলার মানুষকে আর সাবধান থাকুন! সবসময় ...

শুভ কামনা ...
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×