somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির দিনে ব্লগালোচনাঃ নাই কাজ তো খই ভাজ!

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় থাকতে থাকতে আর ভাল লাগছে না। শুয়ে বসে, ল্যাপটপ টেপাটেপি করে আর কতক্ষণ নিজেকে ব্যস্ত রাখা যায়? ব্লগে আর ফেবুতেও ভাল লাগছে না। বই পড়েও তেমন একটা যুৎ পাচ্ছি না। আলসেমি এসে যাচ্ছে। টিভি দেখা অনেক আগেই ছেড়ে দিয়েছি। মেয়েটা মাঝে মাঝে আসছে ল্যাপটপ দখল নিতে, আর আমি বিনা যুদ্ধে তাকে এর মালিকানা ছেড়ে দিচ্ছি দেখে, সেও আর তেমন একটা উৎসাহ পাচ্ছে না। তাই ছেঁড়ে ছুঁড়ে মায়ের সাথে বসে টিভি দেখছে। বাবা ওর সাথে যুদ্ধে না জড়ালে, ওর কাছেও কোনকিছু পেতে ভাল লাগে না, আলুনীর মত লাগে। আমার কাছে এখন “ছুটি” যেমন লাগছে। ৮ দিন ছুটির আজ ৬ দিন চলছে, এখনো বাকি আছে আরও ২ দিন !!!

আমার মত কর্মজীবী মানুষদের এই এক সমস্যা! কাজে প্রচণ্ড ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি, একটা-দুটো লম্বা ছুটির জন্য সারাবছর হাপিত্যেশ করি, আর যখন সেটা পাই, তখন সে সেটা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারি না। শেষের দিকে এসে আলুনী আলুনী লাগে।

ব্লগ পড়ার চেষ্টা করছি। এই কয়দিনে প্রায় তিন-চারশত পোষ্ট পড়ে ফেলেছি বিভিন্ন ব্লগে। কিন্তু কয়েকদিন ধরে আমার প্রিয় ব্লগারদের পোস্ট খুব একটা দেখছি না। যা পড়ে আসলে জানা যায়, শেখা যায়।

ব্লগে আমার সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে বিজ্ঞান, রম্য আর স্যাটায়ার পোষ্টগুলো। যদিও আমি সর্বভুক পাঠক। বিজ্ঞানের মধ্যে আবার মহাকাশ বিষয়টাই আমাকে সবচেয়ে বেশী টানে। স্যাটায়ার অনেকেই লেখেন, অনেকেরটাই ভাল লাগে, তারমধ্যে এই ব্লগস্ফিয়ারের দুইজনের স্যাটায়ার আমার সবচেয়ে বেশী ভাল লাগে, বিশেষ করে তাদের লেখার ধরনের জন্য। তাদের নাম আমি বলছি না, তবে তারা সামুতে সেই নিকে নাই বা আমি দেখি নাই। সামুতেও নিশ্চয় ভাল স্যাটায়ার লেখক আছেন কিন্তু আমার দুর্ভাগ্য তাদেরটা আমার পড়ার সৌভাগ্য হয়নি। আমার বিশ্বাস স্যাটায়ার যারা লেখেন তাদের সেন্স অব হিউমার অনেক বেশি।

ও হ্যাঁ! ক্যাচাল পোষ্ট! এই পোষ্টগুলোও পড়ে আমি আনন্দ পাই! কারণ এতে পারস্পরিক ডিবেটটা অনেক ভাল হয়, তা থেকে জানাও যায় প্রচুর। তবে সামুতে গালাগালিটা একটু বেশীই! মডারেশন এই বিষয়ে দৃষ্টি দিলে ভাল করবে, এটা আমার ব্যক্তিগত মত। কিছুদিন থেকে দেখছি সামুতে পোষ্ট রিডিং খুব কম হচ্ছে। কিছু কিছু পোষ্ট তো নামমাত্র রিডিং পায়, আসলে যা ছিল একটা তুলনামূলক ভাল পোস্ট। এটা সামুর জন্য সুখকর নয়। অনেক ছোট ও নতুন ব্লগেও পোস্টগুলো এর চেয়ে বেশী রিডিং পায়। এইদিকেও মডারেশনের নজর দেওয়া উচিত।

এই কয়দিনে আমি লিখেও ফেলেছি কয়েকটা পোষ্ট। তারমধ্যে আমি মনে করি আমার দুটো পোষ্ট একে বারেই পাঠক রিডিং পায়নি। এটা কি আসলেই পাঠকে আকৃষ্ট করতে পারেনি নাকি পোষ্টের ভিড়ে হারিয়ে গেছে দ্রুত?

আমি পোষ্ট দুটোর লিঙ্ক দিলাম:

১) প্রজার গুণে রাজাঃ আমাদের খারাপ রাজা/রানী’র জন্য দায়ী কে? -এটা রিডিং হয়েছে মাত্র ৩৬ বার।

২) ছোট গল্প: রঙ ও আলো: এটা রিডিং হয়েছে মাত্র ১১ বার।

আমার মতে এই পোস্ট দুটোর আরও পাঠক পাওয়া উচিত ছিল। কিছু প্রতিক্রিয়া পেলে আমি আমার লেখার উন্নতি করতে পারতাম।

আসলে আমি তো আর প্রফেশনাল লেখক না? এই ব্লগ আর ফেবুই আমাকে লেখক (যদিও এটার যোগ্য নই কিন্তু বুঝাতে গেলে এর বিকল্প শব্দও নেই) বানিয়েছে এবং বয়স মাত্র দেড় বছর।

এলোমেলো কিছু ভাবনা লিখে ফেললাম, ভুল হয়ে গেলে আশা করি শুভকামনা পাব! শুভদিন বলে কথা!

বুঝলেন না? নাই কাজ তো খই ভাজ – এই রকম একটা প্রবাদ আছে না? আমি তাইই করলাম আরকি !!!

শুভ রাত্রি !

১৬/১০/২৯১৩, রাত ১১.৩৮
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×