somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অক্টোবরের উত্তেজনা ও আমার দিনলিপিঃ

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৩, খুব ভোর থেকেই প্রিয়জনরা ফোন দিতে শুরু করেছে, ঢাকা’র খবর কি জানতে। গত কয়দিন ধরেই তারা উৎকণ্ঠিত। উত্তরে সবাইকে বললাম, ভাল! কোন সমস্যা নেই, সবকিছু তো ঠিকই আছে বলে মনে হচ্ছে। ঢাকায় বি,জি,বি নেমেছে, বিএনপি তথা ১৮ দলীয় জোট সোহরাওয়ার্দী উদ্যানে, আজকের মিটিং করার ডিএমপি’র অনুমতি পেয়েছে, তারা সেখানেই আজ মিটিং করবে। নয়াপল্টনের মিটিং-এর দাবী থেকে তারা সরে এসেছে। এটা গত মধ্যরাতের খবর, আর তাছাড়া সেই ভোর থেকেই ঝম ঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কথায় যেন সবাই একটু আশ্বস্ত হচ্ছে বলে মনে হচ্ছে।

বাইরে বৃষ্টির শব্দ পাচ্ছি, ছুটির দিনে বৃষ্টি! আহ! কি মজা! বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। তারপরেও একবার উঠে জানালার পর্দা উঠিয়ে দেখালাম বাইরের বৃষ্টি ভেজা প্রকৃতি, আমার বাসা কিছুটা উঁচুতে হওয়ায় মনে হচ্ছে গাছগুলো ঝরনায় মাথা মেলে দিয়ে নীরবে স্নান করছে। অপূর্ব লাগছে! অপূর্ব! মনে মনে বললাম, বৃষ্টি চলুক আরও কিছুক্ষণ, আগুনে জল পড়ুক! আর গাছগুলো নির্ভাবনায় স্নান করুক!

কয়দিন আগে বাসায় মা এসেছে, তাই বাসার পরিবেশই এখন অন্যরকম, সবকিছুই শান্তিময়! খাবার থেকে শুরু করে সবকিছুতেই একটা শান্তি শান্তি ভাব বিরাজ করছে এখন আমার বাসায়। আমার বউ বাচ্চাও ভীষণ খুশি। আহ! মা’র হাতের রান্না কতদিন খাই না! লবণ ছাড়া- কাঁচা পেঁপে সিদ্ধও অমৃতর মত লাগে! মা বলে কথা! ভোর থেকেই- মা ফেনাভাত রান্নার আয়োজন করছে। যদিও এটা শীতের দিনের একটা গ্রাম্য খাবার কিন্তু তা আমি সব সময়ই খেতে পারি এবং ভীষণ পছন্দের- এটা মা জানে। আমি ঘুরে ঘুরে ঢেঁকি ছাঁটা লাল চাল বেশী দামে কিনে এনে বাসায় রাখি আর অপেক্ষায় থাকি কোন এক ছুটির দিনে খাব বলে। তবে এবারের স্বপ্ন থেকে কেনা ৬০ টাকা কেজি দরের চালটা দেখে মা’র পছন্দ হলো না। বলল, এই চাল ভাল না! স্বাদ কম, আসল ফেনাভাতের চাল না এটা। মনে মনে বললাম, তাতে কি তুমি রান্না করলেই স্বাদ হবে।

এখন দুপুর ১.৩০ মিনিট, বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। টিভিতে, অনলাইনের নিউজ পোর্টালগুলোতে সারা দেশের খবর আসছে, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী আগেই ঘোষণা দিয়েছেন আজ থেকে বর্তমান সরকার অবৈধ। যদি তাই হয়, তাহলে তো প্যাঁচ আরও বেড়ে গেল এবং সাথে সাথে ওনার পদটাও তো অবৈধ হয়ে গেলে! আর নির্বাচন, সামনের দিনগুলোতে সরকারী কার্যক্রমও তো অবৈধ হয়ে যাবে! ক্যামনে কি? অবৈধ বাবা-মা’র সন্তানও তো অবৈধ! না কি এর কোন ভিন্নরূপ আছে?

এদিকে আন্দোলনের তোড়জোড়, আলোচনার চিঠি চালাচালি, ক্যামেরার সামনে দুই জোটের সম্পাদকদের হাসিমুখে ফোনালাপ, মাননীয় প্রধানমন্ত্রী- মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে ফোন করবে- এইরকম খবর চাউর মিডিয়া জুড়ে। অন্যদিকে আমেরিকার রাষ্ট্রদূত এখন দিল্লিতে। ঘটনা কি? আমরা মাঠে ময়দানে যা দেখছি, অনলাইনে অফলাইনে যা শুনছি- তা কি ঠিক? নাকি খবরের ভিতরে খবর আছে?

দেখা যাক কি হয় !!!

ইলিশ রান্নার গন্ধ আসছে এবং দুপুরের খাওয়ার ডাক পড়েছে, এখন যাই !!!

২৫/১০/২০১৩, দুপুরঃ ১.৫০
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×