somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা উভয়েই বাটাম খেতে খুব পছন্দ করি !!!

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)
ছোটবেলায় আমার জ্যাঠামশাইয়ের কাছে একটা গল্প প্রায়ই শুনতাম ...
গল্পটা হলো এমন ..

একটা বানর প্রতিদিন কাঠুরিয়ারাদের কাঠ চেরাই করার মাচায় এসে লাফালাফি ফালাফালি করে, আর এটা টানে ওটা টানে ...

কাঠুরিয়ারা ওর বাঁদরামি দেখে ধাওয়া দিলে, ও ভেংচি কেটে পালিয়ে যায় ...

পরদিন আবার আসে।

বানরটি এমন করে ভালই মজা নিচ্ছিলো আর ভ্যাংচাচ্ছিল ...

কাঠুরেরা কাঠ চেরাই করার সুবিধার্থে- চেরাই করা কাঠটা ফাঁক করতে আর একটা ছোটকাঠ কাটাঅংশ দিয়ে গজি হিসেবে ঢুকিয়ে দিত; যাতে দুই পাশের কাঠ একটু সরে যায় এবং করাত উপর নীচ করে সহজেই কাঠ কাটা যায়।

তো, বানর বাবাজী প্রতিদিন দুষ্টামি করে আর ঐ গজী ধরে টানাটানি করে। একদিন টানতে টানতে হটাৎ করে গজীটা ছুটে যায় দুই কাঠের ফাঁক থেকে।

গজী ছুটে যাওয়া দেখে বানর বাবাজী খুশি হয়ে যেই লাফ দিতে যাবে, অমনি দেখে তার লেজখানা কাঠের চিপায় আটকা। আনন্দে লাফালাফি করতে করতে কখন যে লেজখানা দুই কাঠের ফাঁক গলে নিচে চলে গেছে তা ওনার খেয়াল ছিল না। হবে কিভাবে? উনি তো এতক্ষণ মনের আনন্দে কাঠের উপর বসে বসে বাঁদরামি করছিল আর গজী টানছিল।

কিন্তু এবার যাবে কই বাবাজী?

ল্যাঞ্জা তো আটকা !!!

ঐ দ্যাখো কাঠুরিয়ারা বাটাম নিয়ে দৌড়ে আসছে ...

২)
আমরা সর্বদা পক্ষ প্রিয় আমজনতা, কখনো এই দলের পক্ষে হাততালি দেই আর লাফাই, কখনো ওই দলের পক্ষে হাততালি দেই আর ফালাই। কখনো আবার নিজেরাই দুই দলে ভাগ হয়ে হাতাহাতি, লাথ্যালাত্থি, পেটাপেটি করি। তা হোক না কেন সেটা খেলারদল আবহানী-মোহামেডান, বহুদূরের দেশ ব্রাজিল–আর্জেন্টিনা বা রাজনীতির দল আওয়ামীলীগ–বিএনপি। সব বিষয়েই আমাদের চরিত্র একই- খালি লাফালাফি, ফালাফালি আর পেটাপেটি।

কেউ লগী-বৈঠা নিলে আমরা হাততালি দেই, আবার কেউ দা-কুড়াল নিলে তাতেও মারি হাততালি। কোন পক্ষেই তালির কমতি নেই। সমানে সমান!

কেউ এতে না করলে তাকে দেখাই মুখ ভেংচি ..

কাঠুরিয়ারা কাঠ কাটা রেখে একটু জিরাতে গেছে। আর আমরা এই ফাঁকে গজীরুপী গণতন্ত্র নিয়ে টানাটানি করতে করতে কখন যে সেটা কাঠ থেকে খুলে ফেলেছি তা কেউই খেয়াল করিনি এতদিন। আমরা মশগুল ছিলাম এবং এখনো আছি আমাদের প্রিয় দল নিয়ে, জোট নিয়ে আর নেতা–নেত্রীদের সুখদুঃখ, হাসকান্না নিয়ে।

এদিকে ল্যাঞ্জা যে দুই জোটের চিপায় আটকে গেছে তা কিন্তু খেয়াল করছি না কেউই।

খেয়াল করবো তখন, যখন দেখবো কাঠুরিয়ারা বাটাম নিয়ে দৌড়ে আসছে ...
৩)
এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরা উভয়েই বাটাম খেতে খুব পছন্দ করি !!!

২৬/১০/২০১৩, রাতঃ ১১.৫৫
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×