somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়ি ভাড়াঃ এর একটা বিহিত হওয়া দরকার

০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাড়ি ভাড়া নিয়ে একটা বিহিত হওয়া দরকার। ভাড়াটিয়াদের উপর বাড়ি মালিকদের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশে এই সম্পর্কিত যথেষ্ট পরিমাণে আইন–কানুন থাকা সত্ত্বেও আজ পর্যন্ত এর কোন প্রয়োগ আমার দৃষ্টি গোচর হয়নি। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যাদের এই আইন প্রয়োগ করার কথা, তারাও এই বিষয়ে কোন নজর দিচ্ছে না।

আমি যতদূর জানি আইন প্রয়োগকারী সংস্থায় কর্মরত ব্যক্তিবর্গও এর ভুক্তভোগী কিন্তু তারপরেও এর কোন প্রতিকার হচ্ছে না, কারণটা কি?
আর আমাদের রাজনৈতিক দলগুলো- যাদের কেউ কেউ বর্তমানে ক্ষমতায়, আবার কেউ কেউ অতীতে ক্ষমতায় ছিল, তারা নাকি সবাই মানুষের জন্য কাজ করেন! কিন্তু তাদেরও তো এই বিষয়ে একটাও কথা বলতে শুনি না কখনো? যদি তারা সত্যিই ভোটের রাজনীতি করত, তাহলে তো এই বিষয়টি তাদের দৃষ্টিগোচর হওয়ার কথা ছিল, কিন্তু তার তো কোন লক্ষণ দেখছিনা?

আমার মতে- যেকোন রাজনৈতিক দল বা ব্যক্তি এটা নিয়ে খুব অল্পতেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পারত কিন্তু আমি বুঝতে পারছি না, তারা সেটা না করে এই সূবর্ণ সুযোগটা হাতছাড়া করছে কেন?

এটা তো সত্যি! ঢাকা শহরে ভোটের সংখ্যায় ভাড়াটিয়ারা, বাড়িমালিকদের চেয়ে অনেক গুন বেশী। তারপরেও বাড়ি মালিকদের ভাড়া বৃদ্ধির এই অপ্রতিরোধ্য মনোবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য কেউ এগিয়ে আসছে না কেন?

আমি সরকারের প্রতি দাবি জানাচ্ছি আচিরেই এর একটা বিহিত করুন এবং যারা কর্মসূত্রে ও অপারগ হয়ে ঢাকায় অবস্থান করে ভাড়া বাসায় বসবাস করছে, তাদের বাড়িমালিকদের অত্যাচার থেকে রক্ষা করুন!

মূল লেখা...

আপডেটঃ ৮/১১/২০১৩, বিকালঃ ৫.১০

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×