somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাহলে আমাদের আরও জনসংখ্যা চাই!

২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহলে অবস্থা এই? আমরা তাহলে ভবিষ্যতে জন ঘাটতিতে ভুগতে যাচ্ছি? আজকের নিউজটা পড়ে কিন্তু আমার তাই মনে হচ্ছে! যেখানে শুনতে পাচ্ছি নিকট ভবিষ্যতে বাংলাদেশের ভূমির পরিমাণ এক রেখে জনসংখ্যা হতে যাচ্ছে ২৫ কোটি! অপরদিকে আরও শুনতে পাচ্ছি গ্লোবাল ওয়ারমিং-এর কারণে দেশের এক তৃতীয়াংশ ভূমি সমুদ্রে ডুবে যাচ্ছে, হতে যাচ্ছে উদ্বাস্তু কোটি দুয়েক মানুষ নিজ দেশেই। সেখানে আরও জনসংখ্যাবৃদ্ধির উৎসাহ দেওয়ার মানে কি? তাহলে কি উপরে যে দুটো প্রেডিকশনের কথা বললাম, তা কি ভুল তথ্য? তাহলে কি জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতির আশংকা করা হয় তা নিছক অলিক কল্পনা? বিদেশের কাছ থেকে ক্ষতিপূরণের নামে টাকা নেওয়ার কায়দা?

আমার মাঝে মাঝে মনে হয়- এই দেশের সবকিছু যদি আমাদের নেত্রস্থানীয়দের দুই-একজনই ভাল বোঝেন তাহলে তো আর দেশে বিশেষজ্ঞ মানুষের প্রয়োজন পড়ে না! সবচেয়ে ভাল হত যদি একজন-দুজন বাদে দেশের আর সব মানুষের মাথায় ঘিলু বাদ দিয়ে অন্যকিছু থাকতো! কিন্তু সেটা তো আর হয় নাই - এটাই দুঃখের কারণ!

জনসংখ্যার চাপে দেশে মানুষের এমনিতেই ত্রাহি ত্রাহি অবস্থা! রাস্তায় পা ফেলা যায় না, বাসে লঞ্চে ওঠা দায়, কৃষি জমি কমে যাচ্ছে দিন দিন, নদী-খাল দখল হয়ে যাচ্ছে, নাই বাচ্চাদের পড়ার মত পর্যাপ্ত স্কুল-কলেজ! নাই আরও কত কিছু! আর আমরা তুলনা শুনছি চিন, জাপানের? কিন্তু বিবেচনা করছি না- চিন-জাপান যেখানে আছে সেখানে আমাদের পৌছাতে কতদিন লাগবে বা আদৌ পৌঁছাতে পারবো কিনা? অপরদিকে চিন-জাপানের প্রতি বর্গমাইলে কত জন মানুষ বাস করে আর আমাদের এখানে কতজন করে এবং ভবিষ্যতে কতজন করবে? আর ওদের পার ক্যাপিটা ইনকাম কত আর আমাদের কত? সেটাও বিবেচনা করছি না!

আমি মনে করি দেশে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির যে হার এখানে দেখানো হয়েছে, মানে ১.৩৭ শতাংশ; তাতে একটা শুভঙ্করের ফাঁকি আছে; আর সেটা হল দেশ থেকে প্রতিবছর যে পরিমাণ মানুষ বিদেশে চলে যাচ্ছে বা গিয়েছে তা জনসংখ্যার মুল বৃদ্ধি থেকে বাদ পড়েছে, যার কারণে গড়ে জনসংখ্যা বৃদ্ধির হার কম দেখা গেছে গাণিতিকভাবে। আর এই জনস্রোত বিদেশমুখী না হলে এই দেশের মানুষের সংখ্যা হত প্রায় ২০ কোটি! এখানে একটা সংখ্যা উল্লেখ করতে চাই আর তা হল- আমরা জানি বাংলাদেশ স্বাধীনতা লাভের সময়, মানে ১৯৭১ সালে এদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের হার ছিল মোট জনগোষ্ঠীর ২২% আর বর্তমান ২০১৪ সালে ১০%। তাহলে এই ১২% মানুষ গেল কোথায়? তাদের কি জন বৃদ্ধি হয়নি? অপরদিকে ইউরোপ- আমেরিকায় বাংলাদেশি নাগরিকের স্থায়ীভাবে বসবাস করার হার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তাদের পরবর্তী প্রজন্ম সেখানেই বেড়ে উঠছে। তাহলে এই জনসংখ্যা কি দেশের মোট জনসংখ্যার সাথে যোগ হত না?

আমি আশংকা করছি, এখন এই উৎসাহ মূলক বাতচিত শুনে দেশে জনসংখ্যা প্রোডাকশনের জোশ বেড়ে যাবে বহুগুণে! আর আমাদের প্রতিবেশী দেশ দুটি বাংলাদেশী চিহ্নিত করে পুশব্যাক করার তোড়জোড় শুরু করবে নতুন করে!

তখন ???

২০/০৬/২০১৪, ৩.০০ বিকাল
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×