somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মেয়র মঞ্জুর আলম- একজন বলীর পাঁঠা!

২৪ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন বলীর পাঁঠা খুঁজে বের করতে আমরা খুবই দক্ষ। এই যেমন এখন চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার জন্য সবাই আমরা মেয়র মঞ্জুর সাহেবকে দোষারোপ করছি।

আসলে কি সে একাই এর জন্য দায়ী? আমরা সু এবং কু - নাগরিকেরা কি সবাই ধোঁয়া তুলসী পাতা? আমরা কি ড্রেন, খাল, নালা, নদীগুলো দখল করে বাড়ী, ঘর, ফ্যাক্টরি বানিয়ে কি জল নেমে যাওয়ার রাস্তাগুলো দখল করে রাখিনি? আমরা কি গৃহস্থালির ময়লা জেনেশুনে বাড়ির পাশ দিয়ে যাওয়া নালা-খালে ফেলে বোঝাই করে ফেলছি না? নতুন বাড়ী বানানোর ইট, সুরকী, বালি কি আমরা রাস্তায় রেখে নিজ নিজ বাড়ী বানাচ্ছি না? যা বৃষ্টির জলে ধুয়ে মহল্লার নালাগুলো বন্ধ করে দিচ্ছে?

আবার অপরদিকে, কিছুদিন পরে যখন সিটি কর্পোরেশন সেই দখলি জায়গা গুলো উচ্ছেদ করতে যাবে, তখন কি আমরা সবাই মিলে বাঁধা হয়ে দাঁড়াবো না? সচেতন হয়ে আবারো কি আমরা ময়লা আবর্জনা নালা নর্দমাতে ফেলবো না? বাড়ী বানানোর উপাদানগুলো রাস্তায় রেখে ড্রেন বন্ধ করবো না? নতুন করে নালা, নর্দমা, খাল দখল করবো না?

আমার তো ধারণা- কিছুদিনের মধ্যেই আমরা দলমত নির্বিশেষে আজকের জলাবদ্ধতার কথা বেমালুম ভুলে যাব এবং সিটি কর্পোরেশন যদি তখন দখল হয়ে যাওয়া নালা, ডোবা,নদীগুলো উদ্ধার করতে শুরু করে; আমি নিশ্চিত, এই আমরাই দলবেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে এই মেয়র সাহেবেরই মন্ডুপাত করবো নাগরিক সাধারণের আযাচিত ক্ষতি সাধনের জন্য! পাশাপাশি মেয়র সাহেবকে ভয় দেখাবো ভোটের এবং শক্তির!

এসব কিছুই আমাদের নজরে পড়ে না। নজর পড়ে একজন সরকার প্রধানের উপর বা একজন মেয়রের উপর। আমরা সবসময় নিজের দোষ ঢেকে রেখে এমন একজনকে খুঁজে বের করি, যাকে অতি সহজেই বলীর পাঁঠা বানানো যায়!

আর তাই, আজ আমরা সবাই মিলে মেয়র সাহেবকে বলীর পাঁঠা বানিয়েছি এবং আগামীকাল আর একজনকে বানাবো!

তবুও নিজের দোষ দেখবো না !!!

২৪/০৬/২০১৪, ১২.৩০ দুপুর

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×