কি হচ্ছে এসব? চারদিকে দেখি বিমানের মড়ক লাগচ্ছে!
এদ্দিন ভাবতাম, কুফা বোধহয় শুধু মালয়েশিয়ান এয়ারলাইন্সেই লাগছে-
এখন দেখছি না, সবই ভুল, মনের বিভ্রম!
মালয় দুইখানকে ফলো করছে তাইওয়ান আর আলজেরিয়ার বিমানও!
সবই ফেবুর বাতাস! ফলোয়ার হও, না হলে বাড়াও!
একা চলতে পারে না কেউ, বন্ধু বিহীন জীবন; অচল!
নয়া দুশমন ইউক্রেনের দুই গ্রুপের বিমান গুলার কথা না হয় বাদই দিলাম-
ওরা নিজেরা নিজেরা ফ্যাসাদ কইরাই একে অপরের গুলা খাইতেছে।
ফাঁকতালে বেচারা মালয়েশিয়ার একখান খাইছে!
এমনিতেই একখান হারাইয়া; ওরা সাগরে আগে থিকাই ডুইবা আছে!
এদিকে শুনলাম, হামাসও নাকি ইসরাইলের একখান ফালাইয়া দিছে-
তাও আবার সেইখান বস আমেরিকার সাপ্লাই করা F-16, বাঘা ফাইটার!
এমন একখান পাকিস্তানও হারাইছে, নিজেদের উপ্রেই বোমাইতে যাইয়া-
লালায়েক গুলার যা কাম, তাও আবার নিজ জানি দোস্ত- তালেবানের হাতেই!
যদিও ইহারা সবগুলাই ছিল, বিশ্ব দুশমন আমেরিকার ‘ভয়াবহ গর্বের প্লেন’!
ঐদিকে ইন্ডিয়ার MIG-21 এর তো কোনই ভরসা নাই, উড়লেই পড়ে!
‘উড়ন্ত কফিন’ বইলা নিজেরাই গাইলায়! ভারত জুড়ে চিল্লায়!
আমি অভাগা আর একে কি কমু?
এইসব দেইখা, মাইরি কইছি, বিমান নিয়া আমি বড়ই টেনসিত! বাঁচাও !!!
২৪/০৭/২০১৪
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




