somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের ছুটি ও রাস্তা মেরামত: It’s a Taboo !!!

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবার ঈদের ছুটিতে বা বড় কোন ছুটি পেলেই ঢাকার মানুষ গুলো ঊর্ধ্বশ্বাসে ছোটে তাদের ছেড়ে আসা ঘর পানে। যেখানে আছে তাদের বাবা-মা ও প্রিয়জনরা। তারা সবাই চায় উৎসব ও ছুটির আনন্দটুকু ভাগাভাগি করে নিবে, একসাথে কাটাবে কয়েকটা দিন।

প্রতিবার এই ছুটিগুলো শুরু হওয়ার আগেই দেশের হাইওয়ে থেকে শুরু করে ছোট বড় রাস্তাগুলো ভাঙ্গতে থাকে, গর্ত হতে থাকে, এমনকি অবস্থা এমন দ্বারায় যে বুঝতে কষ্ট হয় যে, এটা আসলে রাস্তা না নর্দমা। যার কারণে প্রতিবারই মানুষের ভোগান্তি চরমে ওঠে, দুই ঘণ্টার জার্নিতে লাগে ১০ ঘণ্টা। আবার কোন জায়গায় পৌঁছাইতে লেগে যায় পুরো একদিন, কখনো তার চেয়েও বেশী। এই দুর্ভোগ থেকে বাঁচতে অনেকেই দেশে যাওয়ার কথা ভুলে; ঢাকায় থাকে মুখ গোমরা করে।

প্রতিবার রেডিও, টিভি, সংবাদপত্র আর হালের সোশ্যাল মিডিয়া গুলোতে এই নিয়ে হাউকাউ শুরু হয়, শুরু হয় সরকারের গুষ্টি উদ্ধার করা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় আর ইঞ্জিনিয়ারদের দৌড়াদৌড়ি বেড়ে যায়, একটার পর একটা প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রকাশ্যেই ঘোষণা করা হয় যে করেই হোক- এই খারাপ রাস্তা গুলো ছুটির আগেই ঠিক করা হবে। সেই অনুযায়ী শুরু হয়ে যায় প্রকল্প তৈরি এবং তা জরুরী ভিত্তিতে বাস্তবায়নের কাজ।

প্রতিবার এই প্রকল্প গুলো ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য ইঞ্জিনিয়াররা তাদের সবচেয়ে কাছের ঠিকাদারদের ডেকে আনেন, নামমাত্র বা কখনো বিনা টেন্ডারে ১০ কোটির টাকার কাজ ৫০ কোটি টাকা দিয়ে করান- একটাই উদ্দেশ্যকে সামনে রেখে, আর সেটা হলো জনস্বার্থ। কেননা এই জনস্বার্থ দেখাটাই সরকারের দায়িত্ব ও কর্তব্য!

প্রতিবার মানুষ শেষপর্যন্ত কোনমতে মেরামত করা সেই ভাঙ্গাচুরা রাস্তাগুলো ঠেলে গুঁতিয়ে তার গন্তব্যে পৌঁছে ছড়িয়ে দেয় একরাশ উচ্ছ্বাস যা ছড়িয়ে পড়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে, মানুষের মনে প্রাণে।

প্রতিবার সেই খুশির রেশ ছড়িয়ে পড়ে রাস্তা মেরামতের ক্রাশ কার্যক্রমের সাথে জড়িত সকল রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার আর ঠিকাদারদের মধ্যেও। তোলা হতে থাকে পেটমোটা বিলগুলো একের পর এক- ডাবল খুশিতে! বিনা বাধায়!

প্রতিবার ... না থাক, It’s a Taboo !!!

সবাইকে প্রতিবারের মত- আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা! ... It’s a Real !!!

২৫/০৭/২০১৪, রাতঃ ৯.৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×