somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ট্রেনটি যখন আসবে

২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি দৌঁড়ে ট্রেনটির সামনে দিয়ে পার হবার চেষ্টা করব। ট্রেনটি আমার কাছাকাছি চলে আসবে। আমি তবু লাইনটি পার হবার চেষ্টা করব। যদিও জানি পার হওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না। কারণ একে তো ট্রেনটি তার চরম গতিতে থাকবে তার উপর আমার বুক বরাবর এসে যাবে। হ্যাঁ, তারপরও আমি পার হবার চেষ্টা করব। কিন্তু শেষ মুহূর্তে রেললাইন থেকে পা টেনে নিব। ট্রেনটি বাতাসে তীক্ষ্ণ আওয়াজ তুলে চলে যাবে। বাতাসের সাই সাই শব্দ আমার শরীরটাকে জন্মদিনের কেকের মত তাল তাল করে কেটে ফেলতে চাইবে। তবে আমি বেঁচে যাব নিশ্চয়। আমার চোখের সামনে দ্রুতগামী ট্রেনের যাত্রীগুলো আবছা, অস্পট, ধূসর মনে হবে। ট্রেনটি চলে যেতে থাকবে, ঝিকঝিক ঝিকঝিক। আমি শুধু তাকিয়ে থাকব—এই ঝিকঝিকের অর্থ খুঁজব। যেভাবে খুঁজতাম ছোটবেলায়। তখন ট্রেনের এ ভাষা আমার কাছে ভীষণ স্পষ্ট ছিল। এখন একেবারেই অস্পষ্ট। আসলে শৈশবে আমাদের চারিপাশের সবকিছুর সুন্দর অর্থ থাকে ধীরে ধীরে তা বদলে যায়। ধূসর থেকে ধূসর হয়।
ট্রেনটি চলে গেলে আমি আবার রেল লাইন পা দিব। পেছন থেকে একজন আমাকে বলবে, থামো।
আমি দাঁড়িয়ে পড়ব হয়ত।
-তুমি আত্মহত্যা করতে চাইছিলে কেন?
- আসলে আমি ঐ পারে যেতে চাইছিলাম।
-না, তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে।
-আমার মধ্যে অনেক অপূর্ণতা। সেই অপূর্ণতা থেকে মুক্তি পেতে ওপারের স্কুলে যাচ্ছিলাম।
- কোথায়?
-ওপারে ঐ যে স্কুলে।
- কোথায়? কোনো স্কুল দেখছি না তো। শুধু দিগন্ত জোড়া মাঠ।
-না। আমি তো ঠিক দেখতে পাচ্ছি। ঐ স্কুলে মানুষের অপূর্ণতা ঘোচানোর টিউশন দেয়া হয়।
-আসলে তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে। প্রত্যেক মানুষ অপূর্ণতা নিয়েই জন্মগ্রহণ করে। অতপর সে সারাটি জীবন পূর্ণতার খোঁজ করে। কিন্তু ট্রাজেডিটা কোথায় জানো?
- কোথায়?
- সে অপূর্ণতা নিয়েই মৃত্যুবরণ করে।
আমার দু চোখ জুড়ে জল চলে আসবে হয়ত। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকব।
-আসলে আমরা যে বেঁচে আছি কারণ আমরা কাঁদতে জানি। কাঁদো। তোমায় আমি বাঁধা দেব না।
বাতাস ভারি হয়ে আসবে আকাশ ভারি হয়ে আসবে। আরেকাট ট্রেনের শব্দ দূরে শোনা যাবে। আমি বলব, আমার মনে হয় ভীষণ তাড়া ছিল তাই ঐ দ্রুতগামী ট্রেনের সামনে দিয়ে রেল লাইনটা পার হতে চলে ছিলাম।
-ওসব বাদ দাও। আমি সব জানি। তবু একটি প্রশ্ন তোমাকে করতে চাই।
-করো।
- শেষ মুহূর্তে তুমি ফিরে এলে কেন?
-কারণ.. . আমি জীবনকে ভালবাসি।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×