somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইস্তেখারার সালাতের মাধ্যমে ঠিক কিভাবে আমি সঠিক সিদ্ধান্তে পৌঁছাবো?

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি)

ইস্তেখারা শব্দটির আভিধানিক অর্থ কল্যাণ প্রার্থনা করা।
ইসলামী পরিভাষায়: দুরাকাত নামায ও বিশেষ দুয়ার মাধ্যমে আল্লাহর তায়ালার নিকট পছন্দনীয় বিষয়ে মন
ধাবিত হওয়ার জন্য আশা করা। অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে কোনটি অধিক কল্যাণকর হবে এ
ব্যাপারে আল্লাহর নিকট দু'রাকায়াত সালাত ও ইস্তিখারার দুয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার নামই ইস্তেখারা।

ইবনে তাইমিয়া রহ. বলেন:
“সে ব্যক্তি অনুতপ্ত হবে না যে
স্রষ্টার নিকট ইস্তিখারা করে এবং
মানুষের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত
নেয় এবং তার উপর অটল থাকে।”

“আর তুমি সিদ্ধান্তের ক্ষেত্রেমানুষের সাথে পরামর্শ কর। অত:পরআল্লাহর উপর ভরসা করে (সিদ্ধান্তেঅটল থাক) | আল্লাহ ভরসাকারীদেরকেপছন্দ করেন।“
(সূরা আলে ইমরান: ১৫৯)

আমরা অনেকেই 'ইস্তিখারার সালাত ' নিয়ে কম-বেশী জানি।তবে অনেকেই যে ব্যাপারটা জানি না,সেটা হচ্ছে ঠিক কিভাবে এই সালাতের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য পাবেন!
গুরুজনদের কাছে স্বপ্ন ' দেখার ব্যাপারটা খুব শোনা যায়।তবে সেটা কিন্তু সবসময় ঠিক নাও হতে পারে।
খুব সহজভাবে বলি।
যেমন ধরুন,আপনি একটা গাড়ি কিনবেন বলে ঠিক করেছেন।কিন্তু ঠিক কি রংয়ের গাড়ি কিনবেন তা ঠিক করতে পারছেন না।
আপনার পছন্দ হয়ত ব্ল্যাক কিন্তু আপনার স্ত্রী হয়ত নীল রং পছন্দ করেন।ঠিক এই মূহূর্তে, আপনার উচিত হবে ইস্তিখারা করা।
ইস্তিখারার সালাত শেষে আপনি ঘুমিয়ে দেখলেন, একটা কালো বিড়াল আপনার দিকে এগিয়ে আসছে।ঘুম শেষে, আপনি ভাবছেন, কালো বিড়াল মানে হয়ত কালো গাড়ি।তার মানে, আমাকে কালো রংয়ের গাড়ি কিনতে হবে।ব্যাপার টা আসলে সেটা নয়।
এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে,ইস্তেখারা শেষে গাড়ি কিনতে চলে যাবেন।হয়ত আপনার কালো রংয়ের মার্সিডিজ ভাল লেগেছে।
এবার গাড়িটা যদি আপনার জন্য কল্যাণকর হয় তবে কোনরকম ঝুট -ঝামেলা ছাড়াই আপনি সেটা কিনে ফেলতে পারবেন।
আর সেটা যদি আপনার জন্য মঙ্গলজনক না হয় তবে কেনার ক্ষেত্রে আপনি বাঁধার সম্মুখীন হবেন।
হয়ত গাড়িটার দাম খুব বেশী হবে যা আপনার বাজেট এর বাইরে নয়ত আপনার সাথে থাকা কাগজপত্রে গন্ডগোল থাকতে পারে।
এর ফলে আপনাকে হয়ত "ব্ল্যাক মার্সিডিজ বেন্জ" রেখে অন্য কোন ব্রান্ডের কার কিনতে হতে পারে।
আর মনে মনে অবশ্যই বিশ্বাস রাখবেন,এতে আপনার জন্য কল্যাণ আছে।

"হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ কর যা তোমাদের জন্য কল্যাণকর। আবার এমনও হতে পারে কোন জিনিসকে তোমরা পছন্দ করো অথচ, তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ সবকিছু জানেন কিন্তু তোমরা জানো না।"
(সুরা বাকারা: ২১৬)

(শাইখ আসীম আল হাকিমের লেকচার অনুসরণে লিখিত)
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×