সূর্যঘুড়ির লাঠাই হাতে সন্ধ্যা যখন ঝপাং করে
পড়ে আমার চিলেকোঠার ছাতে,
তখন আমার ইচ্ছেগুল নোঙর বাঁধে
আকাশ নদির বাঁকে।
মোনটা শুধু পড়ে থাকে মোনখারাপের ঘরে।
মেঘ পরীদের ওড়াওড়ি সারা আকাশ জুড়ে,
উড়াল দেয়া তারার পাখি মেঘের ভেলায় দোলে।
সন্ধ্যা তারায় মেঘ বালিকা রাতের ছবি আঁকে,
চাঁদেরমেয়ে ঘুমিয়ে তখন সোনার
স্বপ্ন দেখে।
ঝলমলিয়ে উঠবে সকাল এই
রাতটির শেষে।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



