ভুলে গেছো সব-ই তুমি , মুছেনি আমার লেখা ।
আজ হায় স্মৃতিগুলো পড়ে থাকে একা,
জীবন বদলে গেছে, বদলে দিয়ে জীবনের রেখা ।
স্মৃতির ভাজে ভাজে , ডাইরীর পাতায় পাতায়
অদ্ভুদ শখের সব আবেগী পাগলামীপনা
কি বলবো একে, আমার ছেলেমানুষী মন?
নাকি বিচ্ছিন্ন সব অনুভূতির খোলা জানালা?
গোলাপের সেই পাপড়িগুলো আজ শুকিয়ে জীর্ণদশা
একদা যা যতনে রেখেছিলাম , মনে নিয়ে আশা ।
প্রথম প্রেমের প্রথম উপহার, তোমার দেয়া হাত ঘড়ি,
সময়ের কাটা থেমে গিয়ে স্থির জীবনে অস্থির আমি ।
বলেছিলে কত কথা, করেছিলে পাগলামী
আমার হাসিতে নাকি ফাগুনের হাতছানী।
তোমার আমার প্রিয় ছিল এলোমেলো বৃষ্টি প্রহর,
অপ্রাপ্তির শূন্যতায় আজও পড়ে সে বৃষ্টি অঝর ।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



