somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের হিপ্পোক্যাম্পাস সেক্সুয়ালি ডিমরফিক নয়

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পুরুষ ও নারীর মস্তিষ্ক ভিন্ন কিনা এব্যাপারে এখনও ডিবেট চলে। কেউ বলে ভিন্নতা আছে, আবার কেউ তাতে সম্মতি দেয় না। যাই হোক, NeuroImage জার্নালে প্রকাশিত হওয়া নতুন একটি রিসার্চ একটা ব্যাপারে বলছে ডিফারেন্স নেই আর সেটা হল হিপ্পোক্যাম্পাস। শুধু তাই নয়, এটা অন্য বিষয়গুলোর ক্ষেত্রেও সন্দেহ প্রকাশ করছে। কেন? শেষে বলছি।

শারীরিক্ দিক দিয়ে কোন স্পিসিজের দুই লিঙ্গের মধ্যে ভিন্নতাকে সেক্সুয়াল ডিফরমিজম বলে। আর এর সবচেয়ে ভাল উদাহরণ হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান বা প্রজনন সম্পর্কিত অঙ্গসমূহ। কিন্তু আরও কিছু ভেরিয়েশন দেখা যায়। অনেক প্রাণীরই মেল স্পিসিজগুলো তাদের ফিমেল কাউন্টারপার্ট এর চেয়ে বেশি কালারফুল ও সুসজ্জিত হয়। মেয়েদের আহ্বান করতে হবে তো...

আরও অনেক সুক্ষ্ম ভেরিয়েশন আছে। আর মানুষের মস্তিষ্ককেও প্রায়ই এর ব্যতিক্রম হিসেবে ভাবা হয় না। একজন এডাল্ট পুরুষের মস্তিষ্ক একজন নারী মস্তিষ্কের চেয়ে আয়তনে মোটামুটি ১৪ শতাংশ বড় হয়। আর হোয়াইট ও গ্রে ম্যাটারের অনুপাতও পুরুষের মস্তিষ্কে বেশি। এহাড়াও মস্তিষ্কের আরও কিছু বিশেষ স্ট্রাকচারেও ভেরিয়েশন দেখা যায়।

হিপ্পোক্যাম্পাস শর্ট টার্ম, লং টার্ম মেমরি; স্ট্রেস কনট্রোল, নেভিগেশনের সাথে সম্পর্কিত। পূর্বে দেখানো হয়েছিল এটা এনাটমি ও নার্ভ সেলের মধ্যে স্ট্রাকচারাল কানেকশন শক্তিশালী করার ভিত্তিতে লিঙ্গভেদে ভিন্ন রকমের হয়। যদিও নারী পুরুষের ব্রেইনের পার্থক্য নিয়ে বহুদিন ধরেই ডিবেট চলে আসছে, হিপ্পোক্যাম্পাসের সাইজ নিয়ে করা এই নতুন স্টাডিটি আগের থিওরিটিকে উড়িয়ে দিয়েছে।

রিসার্চটি Rosalind Franklin University of Medicine and Science দ্বারা পরিচালিত হয়। রিসার্চটি মেটা স্টাডির একটি ফর্ম। মেটা স্টাডি হল কোন বিষয় সম্পর্কিত প্রচুর রিসার্চ পেপার ইনভেস্টিগেট করা। রিসার্চাররা ৭৬টি রিসার্চ পেপার নিয়ে ইনভেস্টিগেট করেছেন যেগুলোতে এম আর আই স্ক্যান বাmagnetic resonance imaging (MRI) scan ডেটা ব্যবহার করা হয়েছিল (আমরা জানি magnetic resonance imaging (MRI) scan একটি একটি নন ইনভ্যাসিভ বা অক্ষতিকারক প্রোবিং (অনুসন্ধান) টেকনিক)। এটা দিয়ে শরীরের বিভিন্ন অংশের তৃমাত্রিক স্ট্রাকচার সহ অনেক কিছু সম্পর্কে সহজেই জানা যায় যার মধ্যে হিপ্পোক্যাম্পাসের কমপ্লেক্সিটিগুলোও আছে।

পূর্বে ভাবা হত যে, হিপ্পোক্যম্পাস নারীদের মস্তিষ্কে পুরুষেরটার তুলনায় সাইজে বড়। যা ইমপ্লাই করত যে আবেগের মাধ্যমে নারীদের নিজেদেরকে প্রকাশ করার ক্ষমতা পুরুষদের তুলনায় বেশি। কিন্তু বর্তমানের এই ৭৬টি পেপার থেকে পাওয়া মেটা স্টাডিটি ৬০০০ নারীপুরুষের হিপ্পোক্যাম্পাসের এম আর আই স্ক্যানগুলোর ডেটা বিশ্লেষণ করে বলছে এই দুই লিঙ্গের হিপ্পোক্যাম্পাসে কোনরকম পার্থক্য নেই।

গবেষণাটির প্রধান অথর এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলের নিউরোসায়েন্সের এসোসিয়েট প্রোফেসর Lise Eliot বলেন, " নারী পুরুষের মধ্যে স্টেরিওটাইপিক ডিফারেন্সগুলো ব্যাখ্যা করতে মস্তিষ্কের সেক্স ডিফারেন্স বের করা অনিবার্য। কিন্তু অনেকেই এটা বের করার জন্য ছোট একটা স্যাম্পল দেখেই অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন যেখানে অনেক বড় স্যাম্পল ও অনেক বেশি ডেটা কালেক্ট করার পর দেখা যায় ডিফারেন্সটা মামুলি অথবা একেবারেই নেই।"

http://www.sciencedirect.com/science/article/pii/S1053811915007697
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪১
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×