somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীতে পানি এলো কোথা থেকে?

১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



University of Hawaii এর গবেষকরা পৃথিবীর পানির অরিজিন খুঁজে পেয়েছেন বলে দাবী করছেন। অনেক দিন ধরেই বিজ্ঞানীগণ পৃথিবীতে পানি পৃথিবীর ফরমেশনের সময় থেকে ছিল নাকি কোন ধূমকেতু বা এস্টারয়েড পরে এই গ্রহে পানিকে নিয়ে এসেছে এ বিষয়ে অনিশ্চিত ছিলেন।

ক্যানাডার Baffin Island এর পাথর এনালাইসিস করে গবেষকগণ কিছু বিশ্বাসযোগ্য এভিডেন্স প্রস্তুত করতে সক্ষম হয়েছেন যা নেটিভ ওয়াটার হাইপোথিসিজ এর সপক্ষে যায়। পাথরগুলো সরাসরি ম্যান্টল (ক্রাস্টের নিচের ও আউটার কোরের উপরের অংশ) থেকে এসেছে। আর তারা ক্রাস্টের (পৃথিবীর আউটার লেয়ার, ম্যান্টেলের উপরে অবস্থিত) কোন মেটারিয়াল দ্বারা আঘাতপ্রাপ্ত হয় নি। এই পাথরগুলোতে গবেষকগণ পানির ছোট ড্রপলেটে ট্র্যাপড থাকা গ্লাস ক্রিস্টাল খুঁজে পেয়েছেন। আর এই পানির কম্পোজিশন পৃথিবীতে আজকের পানির কম্পোজিশন একই।

পানি অক্সিজেন ও হাইড্রোজেন নিয়ে গঠিত। হাইড্রোজেনকে ৩টি ফর্মে পাওয়া যায় যাদের আইসোটোপ বলে। এগুলো হল নরমাল হাইড্রোজেন, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম। পানি অক্সিজেন ও ডিউটেরিয়াম দিয়ে তৈরি হলে একে ভারি পানি বা হেভি ওয়াটার বলে।

সোলার সিস্টেমের বিভিন্ন বস্তুর কম্পোজিশন নিয়ে স্টাডি করে রিসার্চাররা আবিষ্কার করেন সেই বস্তুগুলোর প্রত্যেকেরই স্বতন্ত্র নরমাল ওয়াটার- হেভি ওয়াটার রেশিও আছে। ধুমকেতুতে হেভি ওয়াটার-নরমাল ওয়াটার রেশিও অন্যদের চেয়ে তুলনামূলক ভাবে বেশি।

রিসার্চাররা কমেট বা এস্টারয়েড থিওরি একেবারে বাতিল করে দিচ্ছে না। কিন্তু তারা বলছেন, কিভাবে আমরা আমাদের ওশিন পেলাম এটা ব্যাখ্যা করতে সেই থিওরিগুলো প্রয়োজনীয় না।

গবেষণাটির লিড অথর Dr. Lydia Hallis বলেছেন, "আমরা পৃথিবীর ফরমেশনের পর কোন কমেট বা এস্টারয়েড দ্বারা পৃথিবীরে পানি আসার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না কিন্তু আমাদের ডেটাগুলো সাজেস্ট করে যে, পৃথিবীর ফরমেশনের একেবারে শুরু থেকেই এতে পানি ছিল। তাই পরবর্তীতে ওশিন বা মহাসাগর তৈরির জন্য বাইরে থেকে অনেক বেশি পরিমাণে পানির কোন প্রয়োজন নেই। আমরা বলতে পারি, আমরা ডিপ ম্যান্টল থেকে যে পানি মেজার করেছি তার কমেট বা এস্টারয়েড দ্বারা পৃথিবীতে আসা প্রায়ই অসম্ভব কারণ কারণ ধুমকেতু বা এস্টারয়েড এত শক্তিশালী হতে পারবে না যে তারা পৃথিবীতে এত দূরত্ব ভেদ করে ডিপ ম্যান্টল অব্দি পৌঁছে যায়। আর পূর্বের রিপোর্ট করা ডেটা বলে যে, সেই পাথরগুলো প্রায় ৪.৫ বিলিয়ন বছর ধরে কোন কিছু দ্বারা ডিস্টার্বড হয় নি।"

Science এ পাবলিশড হওয়া এই গবেষণাটি আমাদের সোলার সিস্টেম বা সৌরজগতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা পানির অস্তিত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ ক্লু দেয়। Dr. Hallis বলেন, "আমাদের গবেষণা সাজেস্ট করে যে পাথুরে বস্তুগুলো পানি নিয়ে গঠিত হয়। আর তাই এরকম অনেক বস্তুই ওয়াটার রিচ হবে বলে আমরা আশা করতে পারি (যেমন আমরা মঙ্গল, চাঁদ ও এস্টারয়েডগুলোতে এটার জন্য নতুন ইমেজ ও ডেটা খুঁজছি।) এই গবেষণাটি দেখায় যে এস্টারয়েড ও কমেটের গুরুত্বপূর্ণ স্যাম্পল রিটার্ন মিশনগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এ থেকে আমরা তাদের কেমিস্ট্রি স্টাডি করতে পারব ও তারা কখন গঠিত হয়েছে নির্ণয় করতে পারব।"

http://www.sciencemag.org/lookup/doi/10.1126/science.aac4834
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×