somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাওয়া গেল আর্লি হিউম্যানের নতুন অস্ত্রের সন্ধান

১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জার্মানির "Spear Horizon" নামক ৩ লক্ষ বছর পুরোনো একটি সাইটে এক্সক্যাভেশনের ফলে ৫টি দাঁত ও একটি হিউমেরাস উদ্ধার করা হয়েছে। এগুলো স্যাবার-টুথেড ক্যাট (saber-toothed cats) এর দাঁত ও হিউমেরাস। হিউমেরাসের দাগগুলো থেকে বোঝা যায় এটা কোন টুল বা সরঞ্জামের সাথে সংযুক্ত ছিল। এটাই প্রথম এভিডেন্স যেখানে স্যাবার-টুথেড ক্যাতের হাড় এর এরকম ব্যবহার হয়েছে। গবেষণাটি ournal of Human Evolution জার্নালে প্রকাশিত হয়। এটা সাজেস্ট করে, আমাদের মিডল প্লাইস্টোসিন এনসেস্টররা (প্লাইস্টোসিন যুগের মাঝামাঝি সময়ে আমাদের পূর্বপুরুষ) বর্শাকে কেবল শিকার নয়, সেলফ ডিফেন্সের কাজেও ব্যবহার করত।

Schöningen এর এই লোয়ার প্যালিওলিথিক সাইটে অনেকে রকমের প্রাচীনতম সুসংরক্ষিত এবং পূর্ণাঙ্গ কাঠের বর্শা আছে। সেই সাথে আছে হাজার হাজার প্রাণীর ফসিল রিমেইনস যার মধ্যে জায়ান্ট বেভার থেকে ওয়াটার বাফেলো পর্যন্ত আছে। ২০১২ সালের শরতে Schöningen 13 II-4 লেয়ারে একটি দুষ্প্রাপ্য মাংসাসী প্রাণী ইউরোপিয়ান স্যাবার টুথেড ক্যাট (Homotherium latidens) এর ফসিল আবিষ্কৃত হয়। এই বাঘের আকারের বিড়ালজাতীয় প্রাণীর ওজন ছিল ২০০ কেজি আর এর কাঁধ ছিল প্রায় ১ মিটার উঁচু।

এর ৫টা দাঁত (ছবি) ও হিউম্যান ফ্র্যাগমেন্টগুলো বিশ্লেষণ করা পর University of Tübingen’s এর Jordi Serangeli ও তার কলিগেরা বের করেন যে এই দাঁতগুলো দুটি ভিন্ন ক্যাটের ছিল। আর ৩০০,০০০ থেকে ৩২০,০০০ বছর পূর্বে তারা ইউরোপে পাওয়া যাওয়া সবচেয়ে নতুন Homotherium এর সদস্য ছিল। উদ্ধার করা দাঁতগুলো একতি জুভেনাইল ক্যাটের ছিল। তার আপার ইনসিজর দাঁতে প্রতি সেন্টিমিটারে ২১টি সেরেশন দেখা যায়। দাঁতগুলো উদ্ধার করা হয়েছে বর্শার আপার বার্ম অংশ থেকে।

ডান হিউমেরাসের শ্যাফট (মাঝের লম্বা অংশ) উদ্ধার করা হয়েছে বর্শার স্পিয়ারসকেল থেকে। এটা ছিল একটি শক্তিশালী, প্রাপ্তবয়স্ক পুরুষ ক্যাটের। আর এটাতে আমাদের বিলুপ্ত পূর্বপুরুষ হোমিনিনদের আঘাতের এভিডেন্স দেখা যায়। কয়েকটি দাগ, স্ক্র্যাচ ইত্যাদি দাগ নির্দেশ করে এরা কোন সাংঘর্ষের মধ্য দিয়ে গেছে ঠিক যেমন একটা আঘাত করার টুল দিয়ে বারবার পাথরে আঘাত করলে তার মধ্যে যেরকম দাগ দেখা যায়। আবার এখানে লম্বা, প্যারালাল এবং অগভীর স্ক্র্যাপিং মার্ক ও হাড়ের একটা ক্ষয়ে যাওয়া স্তর দেখা যায়। এর অর্থ হল, হোমিনিনরা হাড়গুলো খুঁজে পায়, এরপর তারা সেগুলোকে পরিষ্কার করে ও এর উপরের সফট টিস্যু এর স্তর ঘষে তুলে ফেলে।

Serangeli জানান, "Schöningen এ হরিণ ও ঘোড়ার হাড় খুবই কমন। কিন্তু স্যাবার-টুথেড ক্যাটের হাড় দিয়ে সরঞ্জাম বানানো হয়েছে এরকম উদাহরণ এই একটাই।" এরকম হাড়

এই বিড়ালজাতীয় প্রাণীটির ফসিল সম্পগ্র ইউরোপের যেখানে খুঁজে পাওয়া যায়, সব ক্ষেত্রেই হোমিনিনদেরও ফসিল পাওয়া গিয়েছে। কিন্তু তারা যে ওভারল্যাপড এরকম কোঅকারেন্স প্রমাণিত নয়। কিন্তু বিভিন্ন মডিফিকেশন করা এই হিউমেরাসটি দ্যর্থহীনভাবে বলে যে, সেন্ট্রাল ইউরোপে আমাদের পূর্বপুরুষ (যেমন Homo heidelbergensis) ও Homotherium রা একই সময়ে বাস করত।

আবার, ইয়ং ম্যামোথের রিমেইন্স এর উপর ভিত্তি করে আমরা জানতে পারি যে, ইউরোপিয়ান স্যাবার টুথেড ক্যাট বিশালদেহী স্তন্যপায়ীদের শিকার করত। তাই আর্লি হিউম্যান ও ক্যাট উভয়ের পোটেনশিয়াল শিকার ওভারল্যাপ করায় এরা একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। স্যাবার টুথেড ক্যাট মানুষের চেয়ে ভাল দেখতে, গন্ধ শুখতে ও শুনতে পারে। আর তারা নিরবে দ্রুত চলাচলও করতে পারে। Serangeli বলেন, "এই বিড়ালজাতীয় প্রাণীদের এত সুবিধা থাকার পরেও মানুষের কাছে বর্শা ছিল। এদের কাছে কেবল শিকারের সরঞ্জামই ছিল না, এই মাংসাসী প্রতিযোগীদের থেকে সেলফ ডিফেন্স করার সরঞ্জামও ছিল।"

http://www.sciencedirect.com/science/article/pii/S0047248415002092
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×