somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা বোঝার দক্ষতায় মানুষ অনন্য নয়!

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নতুন একটি গবেষণায় পাওয়া গেছে, মানুষের ক্ষেত্রে যে ব্রেইন স্ট্রাকচারটি মানুষকে ভাষা রিকগনাইজ করার ক্ষমতা দেয় তা অন্য প্রাইমেটদের ব্রেইনেও আছে। যাই হোক, এর মানে এই না যে আমরা এদের সাথে কথা বলতে পারব। এটা আমাদের ভাষাগত দক্ষতার বিবর্তনগত বা ইভোল্যুশনারি অরিজিন সম্পর্কে তথ্য দেয়।

Nature Communications জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। Newcastle University এর গবেষকদের দলটি এক্ষেত্রে বিভিন্ন সাউন্ড শোনার ক্ষেত্রে রেসাস ম্যাকাক বানরদের নিউরোলজিকাল এক্টিভিটি স্টাডি করার জন্য functional magnetic resonance imaging (fMRI) ব্যবহার করেন। তারা আবিষ্কার করেন, মানুষের ব্রেইনের লিংগুইস্টিক অপারেশনের সাথে সম্পর্কিত যে রেজিওনটি আছে, বানরদের ক্ষেত্রে সেই একই রেজিওন একটিভ হয়েছে।

এই এক্সপেরিমেন্টটি পরিচালনার জন্য রিসার্চারগণ একটি আর্টিফিশিয়াল গ্রামার বা ফেক লেংগুয়েজ তৈরি করেন যেটার নিয়ম আর প্যাটার্ন ম্যাকাক বানরদের ভাষাটি শেখানোর জন্য যথেষ্ট সহজ ছিল। এরপর বানরদের কয়েকটি সিকুয়েন্স শোনানো হয়। এগুলোর কয়েকটা সেই গ্রামারের নিয়ম মানে, আর কয়েকটা সেই নিয়মকে ভায়োলেট করে। এরপর তাদের ব্রেইনের কোন রেজিওন এই ভায়োলেশন ডিটেক্ট করার সাথে জড়িত বের করার জন্য একই সাথে সেই নিয়ম মানা ও না মানা ফ্রেজগুলো শোনানোর সময় তাদের ব্রেইন স্ক্যান নেয়া হয়।

দেখা যায়, এই এক্টিভেটির এপিসেন্টার হল ভেন্ট্রাল ফ্রন্টাল এন্ড অপারকুলার করটেক্স বা ventral frontal and opercular cortex(vFOC)। এই অংশটি মানুষের ক্ষেত্রেও সিনট্যাক্টিক অর্ডারিং এবং প্রোসেসিং এর সাথে জরিত। এটা ১২জন মানুষের ক্ষেত্রে একই রকম টেস্ট করে কনফার্ম করা গেছে যেখানে একই রকম ভায়োলেশন এর জন্য vFOC তে একই রকম এক্টিভেশন প্যাটার্ন যায়।

এই গবেষণাটি পূর্বের আরেকটি গবেষণার ডেটার ভিত্তিতে করা হয় যেটা বলেছিল ভাষা বোঝার ক্ষমতা মানুষের ক্ষেত্রে অনন্য নয়। এই বছরেরই (২০১৫) একই লেখকের দ্বারা পরিচালিত প্রথম দিকের একটি গবেষণায় আর্টিফিশিয়াল গ্রামারের ঠিক ও ভূলের জন্য ম্যাকাক বানরদের আই মুভমেন্ট থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল লিংগুইস্টিক রুল ভায়োলেশনে তারা সেন্সেটিভ হতে পারে।

যাই হোক, এই লেটেস্ট স্টাডিটিই প্রথম যা দেখিয়েছে এই প্রোসেসটি মানুষ ও ম্যাকাক উভয়ের মস্তিষ্কেরই একই অংশ থেকে নিয়ন্ত্রিত হয়। এটা সাজেস্ট করে যে এই সিকোয়েন্স প্রোসেসিং ফাংশনটি বিবর্তনগতভাবে সংরক্ষিত বা ইভোল্যুশনারি কনজার্ভড। লেখক তাই প্রস্তাব করেন, এই vFOC আমাদের ও ম্যাকাকদের সাধারণ পূর্বপুরুষদের মধ্য বিবর্তিত হয়েছিল যার কারণে আমাদের এই বিশেষ ধরণের ক্ষমতা আছে।

আমাদের ল্যাংগুয়েজ প্রোসেসিং ক্যাপাবিলিটির এই ইভোল্যুশনারি ডেভেলপমেন্ট সম্পর্কে আবিষ্কার ছাড়াও রিসার্চারগণ আশা করছেন এই গবেষণাটি aphasia (স্ট্রোক করার পর লিংগুইস্টিক ফাংশনালিটি হারানোর অবস্থা) বা এরকম অবস্থার শিকার হওয়া মানুষের চিকিৎসার পদ্ধতি আবিষ্কারে সহায়তা করবে।

http://www.nature.com/ncomms/2015/151117/ncomms9901/full/ncomms9901.html
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×