somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীতে প্রাণীরা এসেছে অনেক দেরিতে!

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে পৃথিবীতে প্রাণীর আবির্ভাব বা জীবদের থেকে প্রাণীর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটে মোটামুটি ৬০০ মিলিয়ন বছর পূর্বে। আমরা উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য জানি। প্রাণীরা অক্সিজেনের উপর নির্ভরশীল। আর তাই স্বভাবতই হঠাৎ করে এরকম অক্সিজেন নির্ভরশীল জীবের আবির্ভাব হবার কারণ হিসেবে মনে করা হচ্ছিল সেসময় অক্সিজেন এর যথেষ্ট প্রাচুর্য থাকাকে। অর্থাৎ সেসময় প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের প্রাচুর্যতাই প্রাণীর আবির্ভাব একটি বড় কারণ বলে ধরা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা আমাদের এই ধারণাটিকে ভেঙ্গে চুরমার করে দিল। এটা বলছে প্রাণীর টিকে থাকার জন্য যেটুকু অক্সিজেন দরকার সেটুকু অক্সিজেন ১.৪ বিলিয়ন বছর পূর্বেই পৃথিবীতে চলে এসেছিল! অবাক ব্যাপার! তাহলে পৃথিবীতে প্রাণীদের আবির্ভাব এর জন্য এত দেরি হল কেন???

২.৩ বিলিয়ন বছরের পূর্বে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ ছিল আজকের দিনে পৃথিবীতে থাকা অক্সিজেনের ০.০০১ শতাংশ বা এক হাজার ভাগের ভাগ। আর সেই অক্সিজেনই আজ থেকে ৫৫০ মিলিয়ন বছর পূর্বে বর্তমান অক্সিজেনের পরিমাণের ২০ শতাংশের বেশি বা ৫ ভাগের এক ভাগের বেশি হয়ে গিয়েছিল। বড় বড় প্রাণীদের জন্য এই অক্সিজেনের পরিমাণ যথেষ্ট। কিন্তু এই ২.৩ বিলিয়ন থেকে ৫৫০ মিলিয়ন সময়ের মধ্যে কি হয়েছিল তা এখনও কিছুটা রহস্যে ঘেরা। তবে গবেষণা বলছে সামুদ্রিক স্পঞ্জের মত প্রাথমিক প্রাণীদের টিকে থাকার জন্য বর্তমান পৃথিবীর অক্সিজেনের ১ শতাংশ বা তার চেয়ে কম পরিমাণ অক্সিজেনই যথেষ্ট।

কিছু গবেষক মনে করতেন নিওপ্রোটারোজইক যুগে (১ বিলিয়ন থেকে ৫৪২ মিলিয়ন বছর পূর্বের মধ্যে) অক্সিজেনের মাত্রা পৃথিবীতে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। আর তাই এই সময়েই প্রাণীর আবির্ভাব ঘটে।

যাই হোক, বিষয়টি অনুসন্ধান করার জন্য চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন এর Shuichang Zhang এবং ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের Donald Canfield এর নেতৃত্বে একটি দল উত্তর চীনের জিয়ামালিং ফরমেশন থেকে নেয়া ১.৪ বিলিয়ন বছর পূর্বের সেডিমেন্টেশন এর ট্রেস মেটাল এর জিওকেমিকেল এনালাইসিস করে। এটা অক্সিজেন মিনিমাম জোনে (সর্বনিম্ন অক্সিজেন এর এলাকা) ডেপোসিটেড হয়ে ছিল। এরপর তারা সেখানে অক্সিজেন চক্র চালু করেন।

এই গবেষণাটির ফলে বিজ্ঞানীগণ যা পেলেন তা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। দেখা গেল ১.৪ বিলিয়ন বছর পূর্বে অক্সিজেনের পরিমাণ ১ শতাংশ নয়, বরং ৩.৮ শতাংশ অব্দি উঠে গিয়েছিল! অর্থাৎ ৬০০ মিলিয়ন বছর বছর পূর্বে যেরকম টিকে থাকা প্রাণীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চেয়ে অনেক বেশি পরিমাণ অক্সিজেনই ১.৪ বিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে উপস্থিত ছিল! গবেষণাটি Proceedings of the National Academy of Sciences জার্নালে প্রকাশিত হয়েছে। তাহলে এত অক্সিজেন এর মজুদ সত্ত্বেও পৃথিবীতে প্রাণীর আবির্ভাব এত দেরিতে কেন? গবেষণাটির কোঅথর Emma Hammarlund উত্তরে বললেন, "জীবদের থেকে প্রাণীদের এভাবে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্ভবত শুধু অক্সিজেন নয়, বরং আরও কিছু ফ্যাক্টরের ফলাফল। আর সম্ভবত আমরা আগে যেমনটা ভেবেছিলাম প্রাণীর উদ্ভবের সাথে অক্সিজেনের বৃদ্ধি তেমনভাবে জড়িত নয়।"

তো আসল কারণ বা কারণগুলো যাই হোক না কেন, একটা প্রশ্ন যখন উঠেছে তখন এর উত্তর খুঁজে না পাওয়া পর্যন্ত গবেষকদের চোখে ঘুম যে থাকবে না তা আমরা হলফ করে বলতে পারি। আর আমরাও অপেক্ষা করতে থাকি নতুন ব্যাখ্যাটি শোনার জন্য।

http://www.pnas.org/content/early/2016/01/02/1523449113
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×