somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্দোনেশিয়ার Sulawesi দ্বীপে মিলল আর্কাইক হিউম্যান প্রজাতির খোঁজ

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইন্দোনেশিয়ার Sulawesi দ্বীপে ১১৮,০০০ বছর পুরোনো পাথরের কিছু সরঞ্জাম পাওয়া গেছে। এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই দ্বীপে মানুষ প্রবেশ করার আনেক যুগ আগেই কোন আর্কাইক হিউম্যান স্পিসিজ বাস করত যা আমাদের স্পিসিজ আধুনিক মানুষ থেকে আলাদা। এরা ঠিক কারা তা এখনও জানা যায় নি। অনুসন্ধানটি Nature সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

প্রায় এক মিলিয়ন বছর আগে হোমিনিনদের একটি গ্রুপ (আমাদের বিলুপ্ত পূর্বপুরুষ) ইন্দোনেশিয়ার Flores দ্বীপে বসবাস স্থাপন করেছিল। এরপর প্রায় ৫০,০০০ বছর পূর্বে হোমো সেপিয়েনরা অস্ট্রেলিয়া ও পাপুয়ার এলাকা নিয়ে গঠিত সাহুল অঞ্চলের দিকে যায়। সাহুল আর কন্তিনেন্টাল এলাকার মাঝের বিশাল জায়গার মধ্যে সবচেয়ে বড় ও প্রাচীন দ্বীপটি হল Sulawesi দ্বীপ। উপরে বর্ণিত দুটি প্রজাতির ছড়িয়ে পড়ার ঘটনা সম্পর্কে জানার জন্য এই দ্বীপটি তাই খুবই গুরুত্বপূর্ণ। পূর্বে এই দ্বীপের লাইমস্টোন গুহার ভেতরের রক আর্ট দেখে জানা গিয়েছিল যে এই দ্বীপে ৪৫,০০০ বছর পূর্বে মানুষ বাস করত।

এছাড়া এই দ্বীপের দক্ষিণ পশ্চিমে অঞ্চলে খোড়াখুড়ি করে একটি নতুন সাইট পাওয়া গেছে যেখানে অনেক ইন সিটু স্টোন আর্টিফ্যাক্ট ও ফসিল দাঁত পাওয়া যায়। ফসিল দাঁতগুলো ম্যামথের মত দেখতে Stegodon, শুকরের মত দেখতে Celebochoerus ও মহিষের মত দেখতে Bubalus depressicornis এর দাঁত ছিল।

Talepu অঞ্চলে ডিপ ট্রেঞ্চ এক্সক্যাভেশন করে সিলিকেটেড লাইমস্টোন পাথর দিয়ে তৈরি করা ৫.১ ইঞ্চি আর্টিফ্যাক্ট পাওয়া যায়। এগুলোর বেশির ভাগই শক্ত হ্যামার ব্যবহার করে চূর্ণ করা হয়েছিল লেজার ও ইউরেনিয়াম সিরিজ ডেটিং করে জানা যায় যে ফসিলগুলো ২০০,০০০ থেকে ৭৮০,০০০ বছর আগের আর স্টোন আর্টিফ্যাক্টগুলো ১১৮,০০০ থেকে ১৯৪,০০০ বছর আগের। এর অর্থ হল এখানে আমাদের স্পিসিজ আসার পূর্বে অন্য কোন হিউম্যান স্পিসিজ এসেছিল।

অনেক গবেষকই ভেবেছিলেন যে এই দ্বীপে মানুষই প্রথমে আসে। কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে দীর্ঘদিন ধরে কোন আর্কাইক হোমিনিন ছিল। কিন্তু এই প্লাইস্টোসিন যুগের মানুষদের কোন হোমোফসিল না পাওয়া গেলে এই প্রজাতিটির এনসেস্ট্রাল অরিজিন সম্পর্কে জানা যাচ্ছে না। এখন এই আইল্যান্ডে কলোনাইজার ঠিক কারা ছিল এটা নিয়ে ৩টি প্রজাতির কথা ভাবা হচ্ছে। এই ক্যান্ডিটেটরা হল Flores এর Homo floresiensis, Java এর Homo erectus এবং রহস্যময় দেনিসোভানরা।

তবে বিজ্ঞানী Van Den Bergh মনে করছেন, এদের হোমো ইরেকটাস হবার সম্ভাবনাই বেশি। দলটি ভাবছে এদের অরিজিন বোর্নিও থেকে পশ্চিম দিকে আর ফিলিপাইন থেকে উত্তরের দিকে। যদি তাই হয় অন্যান্য দ্বীপগুলোতে অনুসন্ধান করে হয়তো এদের সম্পর্কে না জানা অনেক তথ্য উদঘাটন করা সম্ভব।



http://nature.com/articles/doi:10.1038/nature16448
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×