আমাদের দেশে হবে সেই সরকার কবে
নির্যাতনে বড় না হয়ে সেবায় বড় হবে?
মুখে হাসি বুকে বল সুন্দর মন
সেবক হইতে হবে এই যার পণ।
ভিন্নমত সহিবার শক্তি যার অন্তরে ভরপুর
রিমান্ডে নিয়ে অত্যচার করার ইচ্ছে রবে বহু দূর।
টেন্ডারবাজি চাদাঁবাজি দখলবাজি যারা করবেনা
নারী নির্যাতন হত্যা ধর্ষণে যারা পা বাড়াবেনা।
আমাদের দেশে হবে সেই সরকার কবে
দেশ প্রেম আর দেশ সেবায় ব্যস্ত রবে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১০ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


