মির্জা আব্বাসের রাজনৈতিক বিশ্বাসের সাথে আমার রাজনৈতিক বিশ্বাসের কোন মিল নেই। তার পরও মানব অধিকারে বিশ্বাসী একজন নারী হিসাবে দুটি কথা আমাকে লিখতে হচ্ছে।
হরতালের দিন মির্জা আব্বাসের বাসায় নারকিয় তান্ডব যারা চলিয়েছে তারা আসলে কে? এই প্রশ্ন এখন দেশের কোটি কোটি মানুষের। র্যাবতো এদেশের সন্তান, র্যাব এমন বর্বর কান্ড করবে এমনটি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। পাকিস্তানী হানাদার এবং রক্ষীবাহিনী যে নির্মমতার কথা শুনেছি সেটা যেন দেখলাম। তাহলে কি এদের প্রেতাত্মা এমন কাজ করেছে?
কেউ কেউ অবশ্য বলছেন র্যাবের ভেস্ট গায়ে জড়িয়ে কোন বিশেষ রাজনৈতিক দলের কিংবা ছাত্র সংগঠনের লোকজন এই অপকর্ম করেছে। জানিনা কোনটা সত্য, তবে বিষয়টি বিশ্বে দেশ ও জাতিকে লজ্জিত করেছে মানব অধিকার পদদলিত হয়েছে। এর চরম মূল্য একদিন হয়তো দিতে হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


