টাঙ্গাইল কালিহাতিতে ছেলের সামনে মাকে ধর্ষণ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টাঙ্গাইল কালিহাতিতে ছেলের সামনে মাকে ধর্ষণ। কেউ এই খবরে এটা
বলেনি 'ভালো হয়েছে, বেপর্দা চললে এমন হয়, বোরকা পরা উচিত......'' বরং প্রতিবাদে পুরো কালিহাতি রাস্তায় নেমেছে, বর্বরতা নাড়া দিয়েছিল সবাইকে, বিবেক একযোগে জেগে উঠেছিল সবার, কোন ফেসবুক ইভেন্ট দরকার হয়নি চেতনা জাগাতে। মানুষগুলো রাস্তায় নেমে বিক্ষোভ করছিলো। সেই বিক্ষোভে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, গুলি করে!!
ফলাফলঃ ৩ জন নিহত, অর্ধশতাধিক আহত এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে ঘোষণা নিহতের পরিবার পাবে ৫০ হাজার! গঠিত হবে তদন্ত কমিটি!
সব কিছু টাকা দিয়ে সমাধান করা যায়? এতোগুলো জাগ্রত বিবেকের উপর হামলা! গুলি এতো সস্তা হয়ে গেছে? পুলিশ বড্ড বেপরোয়া। তবে চিন্তার বিষয় এই যে পুলিশ এমনি এমনি গুলি চালায় না। গুলি চালানোর জন্য তাদের 'উপর থেকে' অর্ডার লাগে। 'উপরওয়ালা' বড্ড বেড়েছেন। যে বিবেক আজ তারা দমাতে চান একদিন হয়তো সমাবেশ করে সে বিবেকই ভিক্ষা চাইতে হতে পারে! সাবধান হওয়া দরকার। আর এই তদন্ত কমিটি বাংলাদেশের সবচেয়ে হাস্যকর শব্দগুলোর মধ্যে একটা। শাবিপ্রবির ঘটনায়ও তদন্ত কমিটি গঠন হয়েছিল। পরে জানা গেছে আসামিরা সেই কমিটিরই সম্মানিত সদস্য! বেশি কিছু বলার নাই। আমি ৫৭ ধারা ভয় পাই
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন