somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাজনামা [- (মানুষ)

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের অর্ধেক জীবন কাটে মানুষের সমালোচনা করতে করতে আর বাকি অর্ধেক "মানুষ কি বলবে" ভাবতে ভাবতে। আইসক্রিম ,চকোলেট পছন্দ করা মেয়েটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কঠিন ডায়েটে চলে আসে। কারণ - মোটা হলে মানুষ কি বলবে? পছন্দের সুতির শার্টটা পড়ে ছেলেটা বাইরে কোন অনুষ্ঠানে যায় না। কারণ- ওই অনুষ্ঠানে এই শার্ট যায় না। মানুষ কি বলবে? তারপর শুরু হয় "ওইরকম" অনুষ্ঠানে পড়তে পারা যায় এমন শার্ট কেনার সক্ষমতা অর্জনের জন্য জীবনের পথে দৌড়-ঝাপ। পায়ে হেঁটে যাতায়াত করতে লোকটার ভালো লাগলেও তাকে গাড়িটা নিয়ে বের হতে হয়, নাহলে মানুষের চোখে সমীহ দেখা যায় না! গায়ে কালো রঙ নিয়ে জন্মানো মেয়েটা লোকসম্মুখে আসলে জড়তায় কুঁকড়ে যায়। উচ্চতায় কম হওয়া মেয়েটা/ছেলেটা তার লম্বা বন্ধুদের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চায় না। বিয়ের অনুষ্ঠানে মেয়ের পরিবার সামর্থ্যের ঊর্ধ্বে গিয়ে, প্রয়োজনে ধার-দেনা করে হলেও বিশাল ভুরিভোজের আয়োজন করেন।বিয়ের ভুরিভোজে যে পরিমাণ মানুষ দেখা যায় তার অর্ধেককেও জানাজায় দেখা যায় না!

বিয়েতে লতায়-পাতায় আত্মীয়দের কার্ড পাঠিয়ে দাওয়াত দিতে হয়। সামাজিক স্ট্যাটাসে বড়দের বাসায় গিয়ে দাওয়াত দিয়ে আসতে হয়। নাহলে আবার তারা মাইন্ড করতে পারেন। বিয়েতে নাও আসতে পারেন কিন্তু তাদের বিয়েতে আসা জরুরি। এতে মর্যাদা কিছুটা বাড়ে কিনা! বিন্দু বিন্দু সঞ্চয়ের ওই আয়োজনে অনেক দূর দূরান্তের আত্মীয় এসে বসে বসে মন্তব্য করে "মেয়ের সাথে ছেলেটা ঠিক গেলো না!, মেয়ের হাইট কম, আরে ভাবী আমার দেবরের বাবার বড় ছেলের বউয়ের বাপ হেব্বি পয়সাওয়ালা... " সুযোগে কেউ একজন এক কালো মেয়ের বিয়ে ভেঙ্গে যাওয়ার কাহিনীও শুনিয়ে দেন। বিয়ের স্টেজে যে দম্পতি বসে আছে তাদের বাচ্চা-কাচ্চার হাইট আর গায়ের রঙের চিন্তাটাও বাদ যায় না। মুরগীর মাংস চিবুতে চিবুতে তাদের বলতে শোনা যায় অমুকের বিয়ের জাঁকজমক খানা-পিনার আয়োজনের কথা!
ছেলেটা বয়ঃসন্ধি কালের সময় থেকে নিজের সম্পর্কে এক গোপন সত্য অনুধাবন করে গুটিয়ে নিচ্ছে কারণ সমাজ-ধর্ম-দেশ-আইন মেনে নিবে না।কারোটা প্রকাশ পেয়ে গেলে তার নিজের বাবা- মাও তার নাড়ী ছেঁড়া ধনকে, তার ঔরশজাত সন্তানকে সমাজের এক নিষিদ্ধ গোষ্ঠীর কাছে রেখে আসে কারণ, সমাজে কিভাবে মুখ দেখাবে? সে সন্তান বেড়ে উঠে নিষিদ্ধ আর বঞ্চিত জগতের বাসিন্দা হিসেবে। সমাজ তাদের দিকে তাকিয়ে নাক সিটকায়। অথচ সারাজীবন তারা কারণ খুঁজে বেড়ায় ভাগ্য তাদের নিয়ে এমন খেলা কেন খেললো?

"আমার সাথেই কেন এমন হয়" ভাবতে থাকা মেয়েটাও অন্য মেয়ের জীবন, চাল-চলন নিয়ে মন্তব্য করে। কেউ বোনের দিকে তাকালে ক্ষেপে উঠা ছেলেটাও বিষনজরে কুঁকড়ে যাওয়া মেয়েটার আতিপাতি চোখ বুলায়। অদ্ভুত আমরা মানুষরা। মানুষকে মানুষের হাত থেকে রক্ষা করতে আমরা মানুষ নিয়োগ দিই। রাতের অন্ধকারে হাঁটার সময় পাশ দিয়ে মাংসাশী প্রানী কুকুর হেঁটে গেলেও অতটা ভয় পাই না যতটা মানুষ দেখলে পাই!

মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ অদ্ভুত প্রানী.........।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:২৮
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×