এবার না হয় আমরা একটু হিসেব কষি,
কার আছে কত কঠোর ও বলবান পেশী!
শক্তিতে অধম আমরা নিরীহ বাংলাদেশি,
এজন্যই সীমান্তে মোরা গুলিতে মরি বেশি।
আমাদের দেহের চারদিকে তারা কাঁটাতার ঘিরে রেখেছে,
এ পর্যন্ত তারা যা বলেছে তার সবটাই মিছে।
তাদের দেশে যদি কোন আইন-আদালত থাকে,
গ্রেপ্তার না করে কেন গুলি করে অপরাধী যখন দেখে?
মানুষই শুধু অন্যদেরকে মানুষ ভাবতে পারে,
তারা তো সব পৌঁছে গেছে জানোয়ারের দ্বারে।
গুলি করে লাশ ঝুলায়, লুকায়, গুম করে ফেলে।
কিভাবে তাদের সাথে আর সুসম্পর্ক রাখা চলে?
সীমান্তে শুধু সাধারণ নয়, সৈনিক ভাইরাও মরে,
হায়েনাদের বন্ধুক থেকে সর্বদা ইচ্ছেমত গুলি ঝরে।
ওদ্ধতদের কাছে শান্তির বাণী করবে না কোন কাজ,
গুলির বদলে গুলি না চালালে নড়বে না তাদের রাজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




