প্রতিদিন পোকাগুলো ভিতরটাকে করে যাচ্ছে ক্ষয়,
এভাবে মনের শক্তি কিভাবে আর টিকে রয়?
জীবনের বাণী আমায় আর দেয়নাকো হাতছানি,
এভাবেই জানি বাজবে একদিন শেষ ঘন্টা ধ্বনি।
প্রাণের প্রদ্বীপ জ্বলতে লাগে প্রাণের প্রেরণা,
আস্তাকুঁড়ে পড়ে থাকলে যে জীবন বাঁচেনা।
তারপরও সাহস সঞ্চয় করে এগিয়ে যেতে চাই,
একটু শান্তির আশ্রয় আজ কোথায় গেলে পাই?
তন্দ্রাচ্ছন্ন করে চিন্তায় ডুবে থাকা পোকাগুলো,
তাই জীবন আমার বয়ে চলে একেবারে অগোছালো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




