somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন আমরা ঝর্ণার পাশে দাঁড়াই

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধারণা করি ঝর্ণা হয়তো ইন্টারনেট ব্যবহার করে না। তাই এই লেখা বা ইন্টারনেটে তাকে নিয়ে কোন লেখাই চোখে পড়বে না। সুতরাং তাকে সান্তনা দেওয়া এই লেখার উদ্দেশ্য নয়। যারা আজকের প্রথম আলোতে ঝর্ণাকে নিয়ে লেখা খবরটি পড়েছেন কারা ইতিমধ্যেই জেনেছেন, একটী চাকরির আশ্বাস দিয়ে সরকারের পুলিশ বাহিনী এবং অযোগ্য অপদার্থ স্বরাষ্ট্র মন্ত্রী কিভাবে বিগত ৭ মাস ধরে ঝোর্ণাকে হয়রানি করে চলেছে। যারা খবরটি পড়েননি, তারা পড়ে নিনঃ সাহসী ঝরনার সঙ্গে এমন আচরণ কেন!
এখানে নতুন করে কিছু বলার নেই। আমরা জানি ঝর্না সেদিন জামাতী হায়েনাদের হাতে চরমভাবে আহত পুলিশকে বাঁচাতে গিয়ে নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা ভুলে গিয়েছিলেন। তিনি নিশ্চয় এখনো নিরাপত্তা ঝুঁকিতে আছেন। পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে যারা আক্রমন করেছিল তারা তাকে হত্যার জন্যই আক্রমন করেছিল। সুতরাং তাকে বাঁচতে সাহায্য করা আক্রমনকারীরা পছন্দ করেনি। কিন্তু ঝর্ণা কি পেলেন? কোন কিছু পাওয়ার জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেননি। পুলিশের বড় বড় কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রীই অতি উৎসাহে তাকে একটি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। দরিদ্র ঝর্ণাও একটি চাকরির যৌক্তিক স্বপ্ন দেখতে শুরু করলেন।

এরপর শুরু হল হয়রানির কাহিনী। ইতিমধ্যেই ঝর্ণা প্রায় হাজার দশেক টাকা খরচ করে ৮ বার ঢাকা ভ্রমণ করে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করে গেলেন। আগের সাত বার দেখা করার পর প্রতি বারেই চাকরির আশ্বাস পেয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ক্লান্ত, বিরক্ত ঝর্ণা বলেই ফেলল, "আমি জানি, এবারও আমার চাকরি হবে না। কেননা আজই পুলিশ কমিশনার বদলি হয়েছেন। চাকরির আশ্বাস দিয়ে এভাবে হয়রানি করা হবে জানলে আমি এ পথে পা বাড়াতাম না"। স্বরাষ্ট্র মন্ত্রী এবং পুলিশ কর্মকর্তাদের অযোগ্যতা, অপদার্থতা, শঠতা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কিন্তু ঝর্ণাকে একটি চাকরি দিয়ে সাহায্য করতে পারেন আমাদের সমাজে এমন লোক নিশ্চয় আছেন। তাদের কেউ কি ঝর্ণাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন না?
রেশমাকে আপনারা সবাই চেনেন। রেশমা মানব সৃষ্ট দূর্যোগের স্বীকার। তার বিষয়টি খাটো করে দখছি না। কিন্তু এ কথা তো সত্য আর কয়েক হাজার মানুষের সাথে ঐ দুর্যোগের স্বীকার। তার পক্ষে কারুর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সম্ভব ছিল না। সে যেহেতু রানা প্লাজা ধ্বসের ১৭ দিন উদ্ধার হয়েছিল, তাই সে সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। অনেকেই চাকরির আশ্বাস দিল এবং সে একটি চাকরি পেয়েও গেল। শুনেছি তার শিক্ষাগত যোগ্যতা না থাকা স্বত্তেও একটী হোটেলে মোটা বেতনের চাকরি পেয়েছে।
জানিনা ঝর্নার শিক্ষাগত যোগ্যতা কতটা। রাজশাহীর পুলিশ তআকে পুলিশ লাইন স্কুলে চাকরি দিতে চেয়েছিল। সে পদটি যদি শিক্ষিকার পদ হয়ে থাকে তাহলে ধারণা করা যায় ঝর্ণা যথেষ্ট শিক্ষিত। ঝর্ণার সাহসীকতার প্রমাণ আমরা পেয়েছি। তিনি যে প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন, সে প্রতিষ্ঠানকে নিশ্চয় কাংখিত সেবা দিতে পারবেন। সরকারের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান তাকে একটি চাকরি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে ভাবতে পারেন।

পুনশ্চঃ ঝর্ণার ইস্যুটি বর্তমান সরকারের একটি অংশের দুর্নীতি, অযোগ্যতা, অপদার্থতা এবং শঠতার প্রমাণ। তবে এটাকে ব্যবহার করে যারা ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী, কিবরিয়ার হত্যকারী, আহসান উল্লাহ মাস্টারের হত্যাকারী, ১০ ট্রাক অস্ত্র আমদানীকারক, বাংলা ভাইয়ের পৃষ্ঠপোষকদের পক্ষে সাফাই গাইতে আসবেন তাদেরকে গদাম। দয়া করে আপনারা কনো মন্তব্য করবেন না।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×